ঢাকা টেস্টে মাঠে নামছে বাংলাদেশ ও ভারত


December 22, 2022 at 06:38AM
from somoynews.tv | RSS Feed

দুই ম্যাচের টেস্ট সিরিজে ভারতের বিপক্ষে বাংলাদেশ এখন ১-০ ব্যবধানে পিছিয়ে। সিরিজে সমতা আনতে বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) মাঠে নামছে টাইগাররা। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে দুদলের ম্যাচটি অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৯টায়।

ভারতের বিপক্ষে বাংলাদেশ এখন পর্যন্ত ১২টি টেস্টে মুখোমুখি হয়েছে। দুদল প্রথম ম্যাচটি খেলেছিল ২০০০ সালে, টাইগারদের অভিষেক টেস্টও ছিল সেটা। সেই থেকে এখন পর্যন্ত টিম ইন্ডিয়ার বিপক্ষে কোনো জয় নেই লাল সবুজের প্রতিনিধিদের। ১০টি টেস্টেই জিতেছে ভারত, বাংলাদেশ ড্র করতে সক্ষম হয়েছে মাত্র ২টি টেস্টে।

আরও পড়ুন: ঢাকা টেস্টেও নেই তামিম, প্রথমবার দলে নাসুম

মিরপুরের মাঠ বেশির ভাগ সময়ই হয় স্পিন নির্ভর। সেই সুবিধা কাজে লাগিয়ে টিম ইন্ডিয়ার বিপক্ষে প্রথম জয় পেলেও পেতে পারে সাকিব আল হাসান বাহিনী। যদিও ভারতের স্পিন ডিপার্টমেন্টও খুব শক্তিশালী। স্পিন অ্যাটাক দিয়েই চট্টগ্রাম টেস্টে তারা জিতেছে ১৮৮ রানের বড় ব্যবধানে। এমন অবস্থায় টিম ম্যানেজমেন্ট কেমন উইকেট বানাবে, তাও ভাবার বিষয়।

এ টেস্ট দিয়ে অধিনায়ক হিসেবে হাবিবুল বাশার সুমনকে ধরার অপেক্ষায় সাকিব আল হাসান। টেস্টে বাংলাদেশকে বাশার ১৮ ম্যাচে ও সাকিব ১৭ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। সাকিবের মতো মুমিনুল হকও বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন ১৭টি করে ম্যাচে।

এ ম্যাচে টিম ইন্ডিয়ার ভারপ্রাপ্ত অধিনায়ক লোকেশ রাহুলের খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। বুধবার (২১ ডিসেম্বর) রাহুল অনুশীলনে ব্যাট করার সময় ডান হাতে ব্যথা পান। তাকে ব্যাটিংয়ে থ্রো-ডাউন করাচ্ছিলেন ভারতের ব্যাটিং কোচ বিক্রম রাঠোর। হঠাৎ একটি বল লাফিয়ে রাহুলের হাতে লাগে। চোট পাওয়া জায়গায় স্প্রে করে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরবর্তীতে আর অনুশীলন করেননি রাহুল। তাকে এখন পর্যবেক্ষণে রেখেছেন ভারতীয় দলের চিকিৎসকরা।

আরও পড়ুন: স্টোকসকে পেছনে ফেললেন সাকিব

ঢাকা টেস্টের দল থেকে ছিটকে গেছেন ডানহাতি পেসার নবদীপ সাইনিও। পেটের পেশীর চোটে সিরিজের দ্বিতীয় টেস্টটি খেলা হচ্ছে না তার। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানিয়েছে, দলের চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ঢাকা টেস্টে খেলতে পারবেন না সাইনি। ঢাকা টেস্টের আগে ফিট হয়ে দলে যোগ দেবেন অধিনায়ক রোহিত শর্মা- এমনটা শোনা গেলেও নির্ধারিত সময়ের মধ্যে ফিট হতে পারেননি হিটম্যান। এখনো আঙুলে ব্যথা অনুভব করছেন তিনি। ব্যাটিংয়ে খুব একটা সমস্যা না হলেও ফিল্ডিংয়ে নতুন করে আঘাত পাওয়ার শঙ্কা থাকায় এই টেস্টেও বিশ্রামে থাকছেন রোহিত।

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url