পাকিস্তানের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমাল এডিবি

December 19, 2022 at 05:48AM
from somoynews.tv | RSS Feed
পাকিস্তানে ভয়াবহ বন্যার জেরে আগামী অর্থবছরে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। গত বুধবার ‘এশিয়ান ডেভেলপেমন্ট আউটলুক-২০২২’ প্রতিবেদনের সম্পূরক অংশ প্রকাশ করে এ তথ্য জানায় এডিবি।
প্রতিবেদনে বলা হয়েছে, আগে থেকেই পাকিস্তানের অর্থনীতি টালমাটাল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিল। এরমধ্যে দীর্ঘ ও ভয়াবহ বন্যার কবলে পড়ে সেটি আরও নাজুক রূপ নিয়েছে। ফলে আগামী অর্থবছরে দেশটির প্রবৃদ্ধির পূর্বাভাস কমানো হয়েছে।
প্রকাশিত এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক শীর্ষক ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই বছর শেষ নাগাদ এশিয়ার অর্থনীতি ৪ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি হতে পারে। অথচ গত সেপ্টেম্বরে ৪ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দেয়া হয়েছিল।
এর পাশাপাশি বলা হয়েছে ২০২৩ সালে প্রবৃদ্ধি হতে পারে ৪ দশমকি ৬ শতাংশ, যা আগে ধরা হয়েছিল ৪ দশমিক ৯ শতাংশ। চীনের বারংবার লকডাউন ও ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ এশিয়ার প্রবৃদ্ধি বাধাগ্রস্ত করছে বলে উল্লেখ করা যায়।
আরও পড়ুন : তৃতীয় মেয়াদে কীসে অগ্রাধিকার দিচ্ছেন শি জিনপিং?
উল্লেখ্য, চলতি বছর এডিবি এশিয়ায় মূল্যস্ফীতির পূর্বাভাস ৪ দশমিক ৫ শতাংশ থেকে ৪ দশমিক ৪ শতাংশে নামিয়েছে। কিন্তু আগামী বছর মূল্যস্ফীতির পূর্বাভাস সংশোধন করে ৪ শতাংশ থেকে ৪ দশমিক ২ শতাংশে উন্নীত করা হয়েছে।
পূর্বাভাসে যুক্তরাষ্ট্র ও ইউরোপে মন্দার মধ্যে আগামী বছর চীনের প্রবৃদ্ধির ৪ দশমিক ৫ শতাংশ থেকে কমে ৪ দশমিক ৩ শতাংশের কথা জানানো হয়েছে। এতে আরও বলা হয়েছে, চীনের পরে এই অঞ্চলের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি ভারতের প্রবৃদ্ধি ৭ দশমিক ২ শতাংশ অপরিবর্তিত রয়েছে।