অবশেষে অস্ট্রেলিয়ায় প্রবেশ করলেন জোকোভিচ


December 29, 2022 at 08:03AM
from somoynews.tv | RSS Feed

করোনা বিধিনিষেধ শিথিল হওয়ায় ভিসা জটিলতা কাটিয়ে অস্ট্রেলিয়ায় প্রবেশ করেছেন টেনিসের সাবেক নাম্বার ওয়ান খেলোয়াড় নোভাক জোকোভিচ। আসন্ন অস্ট্রেলিয়ান ওপেন খেলার উদ্দেশ্যে অ্যাডিলেডে পৌঁছান তিনি। প্রায় এক বছর পর অস্ট্রেলিয়ায় পৌঁছেই অনুশীলন করেছেন এই সার্বিয়ান।

চলতি বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেনে অংশগ্রহণ করতে পারেননি টেনিস তারকা নোভাক জোকোভিচ। জানুয়ারিতে অস্ট্রেলিয়ান অভিবাসন অধিদপ্তর তার ভিসা বাতিল করায় নিজ দেশে ফিরতে বাধ্য হন এই সার্বিয়ান।

এর আগে করোনা টিকা না নিয়েই অস্ট্রেলিয়ান ওপেন খেলার জন্য অজি টেনিস ফেডারেশনের অনুমতি পান তিনি। কিন্তু এখানেই বাঁধা হয়ে দাঁড়ায় অস্ট্রেলিয়ান অভিবাসন অধিদপ্তর। টিকা না নেওয়ায় তাকে মেলবোর্নের এয়ারপোর্টেই আটকে দেয় অজি প্রশাসন। পরে তিন বছরের জন্য অস্ট্রেলিয়ায় প্রবেশের নিষেধাজ্ঞা পান জোকোভিচ।

আরও পড়ুন: আবারো কোর্টে ফিরছেন জোকোভিচ 

গ্রান্ডস্ল্যামে অংশগ্রহণ করতে না পেরে আদালতের দারস্থ হন জোকোভিচ। তবে করোনা প্রতিশেধক সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় আদালত থেকেও অস্ট্রেলিয়ান ওপেনে যোগ দেওয়ার ছাড়পত্র পাননি তিনি। ক্যারিয়ারের ২২ তম গ্রান্ডস্ল্যামে জয়ের অধরা স্বপ্ন নিয়েই দেশে ফিরতে হয় এই তারকাকে।

২০২২ আসরের অস্ট্রেলিয়ান ওপেন জিতলেই ইতিহাস গড়া হয়ে যেতো সার্বিয়ান এই তারকার। কিন্তু সে আশা পূরণ হয়নি তার। তবে ১৬ জানুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া অস্ট্রেলিয়ান ওপেনের জন্য ভিসা পেয়েছেন জোকোভিচ। অস্ট্রেলিয়ান ওপেন খেলার উদ্দেশ্যে অ্যাডিলেডে পৌঁছান তিনি। অজি প্রশাসন করোনা সংক্রান্ত সকল বিধিনিষেধ তুলে নিলে গ্রান্ডস্ল্যামে অংশ নেওয়ার আর কোনা বাঁধা রইলো না ৩৫ বছর বয়সী এই তারকার।

অস্ট্রেলিয়ান ওপেনের ইতিহাসে সর্বোচ্চ ৯ বার গ্রান্ডস্ল্যাম জিতেছেন সাবেক নাম্বার ওয়ান এই টেনিস তারকা।

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url