পাবনায় বড়দিনকে ঘিরে উৎসবের আমেজ


December 24, 2022 at 06:16AM
from somoynews.tv | RSS Feed

খ্রিষ্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব 'শুভ বড়দিন' কে ঘিরে বিরাজ করছে উৎসবের আমেজ। উপাসনালয়, বসতবাড়িতে আলোকসজ্জা, গোশালা তৈরি, ক্রিসমাস ট্রি সাজানোসহ নানা প্রস্তুতিতে ব্যস্ত খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষ।

বেথেলহেমের এক গোশালায় মাতা মেরির গর্ভে জন্ম নিয়েছিলেন খ্রিষ্ট ধর্মের প্রবর্তক যিশু খ্রিষ্ট। সারাবিশ্বের খ্রিষ্ট ধর্মে বিশ্বাসীরা মহাসমারোহে পালন করেন সেই যিশু খ্রিষ্টের জন্মতিথি 'শুভ বড়দিন'।


সেই 'শুভ বড়দিন' উদযাপনে পাবনার খ্রিষ্টান সম্প্রদায়ের বাড়িগুলো এখন উৎসবমুখর। গির্জাগুলো সাজানো হচ্ছে নানা রঙ বেরঙয়ের সাজে। এছাড়া বাড়িঘর আলোকসজ্জা, গোশালা তৈরি, ক্রিসমাস ট্রি সাজানোসহ নানা কাজে ব্যস্ত সময় পার করছেন খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষরা। বড়দিনের আনন্দ ভাগাভাগি করতে দেশের বিভিন্ন স্থান থেকে গ্রামের বাড়িতে ফিরছেন স্বজনরা।


আরও পড়ুন: বাগেরহাটের খ্রিস্টান মিশন ও ধর্মীয় উপাসনালয়ে নানা উৎসব


খ্রিষ্ট ধর্মাবলম্বীরা জানায়, গোয়াল ঘরেই তিনি জন্মগ্রহণ করেছিলেন। তাই সেই চিহ্নস্বরূপ আমরা প্রতি বছর এদিনে গোয়াল ঘর সাজিয়ে থাকি। বড়দিনকে আরও আনন্দঘন করতে গ্রামে এসেছি। এখানে পরিবারের সঙ্গে আনন্দ উদযাপন করব আমরা।


বড়দিনকে ঘিরে নানা কর্মসূচির বিষয়ে পাবনা ব্যাপ্টিস্ট চার্চের যুগ্মসাধারণ সম্পাদক সুদীপ্তা চৌধুরী বলেন, ‘এদিনকে ঘিরে আমরা আনন্দ শোভাযাত্রা করব, ট্রি ক্রিসমাস করব ও রাত জেগে চলবে নগরকীর্তন।’


পাবনা ব্যাপ্টিস্ট চার্চের পালক ইসহাক সরকার বলেন, ‘সব মানুষের হৃদয়ে যাতে আনন্দ, শান্তি, মায়া ও ভালোবাসা থাকে এ কামনাই করা হয়। পাবনার প্রতিটি খ্রিষ্ট ভক্তের হৃদয়ে এখন সে শান্তি বিরাজ করছে।’


আরও পড়ুন: ফরিদপুরে ঘুড়ি ও ফানুস উৎসব


শান্তিপূর্ণ পরিবেশে বড়দিন উদযাপনে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়ার কথা জানান পুলিশ সুপার আকবর আলী মুনসী। 

তিনি বলেন, ‘সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা সম্পন্ন হয়েছে। আমাদের প্রত্যাশা এ উৎসব শান্তিপূর্ণভাবে শেষ হবে এবং কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না।’


পাবনা জেলায় মোট ২৫টি চার্চ রয়েছে।

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url