কিশোরগঞ্জে ট্রেনের অগ্রিম টিকিটসহ ২ কালোবাজারি আটক

December 22, 2022 at 07:37AM
from somoynews.tv | RSS Feed
কিশোরগঞ্জে ট্রেনের ৪৯টি অগ্রিম টিকিটসহ দুই কালোবাজারিকে আটক করেছে র্যাব। বুধবার (২১ ডিসেম্বর) বিকেলে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে বাচ্চু মিয়া (৫৬) ও সজীব কুমার দাসকে (৬০) আটক করা হয়।
বাচ্চু মিয়া (৫৬) কিশোরগঞ্জ সদর উপজেলার পূর্ব তারাপাশা গ্রামের ইউসুফ আলীর ছেলে। অপরদিকে সজীব কুমার দাস (৬০) পশ্চিম তারাপাশা গ্রামের মৃত নক্ষত্র চন্দ্র দাসের ছেলে।
র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের অধিনায়ক মেজর শাহরিয়ার মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: রাজশাহীতে হেরোইনসহ ইউপি চেয়ারম্যানের বাবা আটক
তিনি জানান, অনেক দিন ধরে একটি সংঘবদ্ধ কালোবাজারি চক্র রেলওয়ে স্টেশনে ট্রেনের টিকিট কালোবাজারি করছিল। এমন গোপন খবরের ভিত্তিতে র্যাবের একটি চৌকস দল স্টেশন এলাকায় অভিযান চালিয়ে দুই কালোবাজারিকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন ট্রেনের ৪৯টি টিকিট উদ্ধার করা হয়।
এ বিষয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।