গাইবান্ধায় পানিতে ডুবে শিশুর মৃত্যু


December 12, 2022 at 05:53AM
from somoynews.tv | RSS Feed

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে আব্দুল্লাহ মিয়া (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (১১ ডিসেম্বর) বিকেলে উপজেলার শান্তিরাম ইউনিয়নের শান্তিরাম গ্রামে এ ঘটনা ঘটে। আব্দুল্লাহ ওই গ্রামের নাজমুল ইসলামের ছেলে। 

আরও পড়ুন: দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে গাইবান্ধার বড়া

মৃত শিশুর স্বজনরা জানান, ধান কাটামাড়াইয়ের কাজে পরিবারের সদস্যরা ব্যস্ত ছিলেন। এরই মধ্যে আব্দুল্লাহ সবার অজান্তে নিখোঁজ হয়। খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের পুকুর থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

শান্তিরাম ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url