বাংলাদেশ সফরে আসছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ

November 14, 2022 at 06:33AM
from somoynews.tv | RSS Feed
চলতি মাসের শেষের দিকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বাংলাদেশ সফরে আসবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। রোববার (১৩ নভেম্বর) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) এর এক সেমিনারের পর সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, ‘আমরা তাকে আমন্ত্রণ জানিয়েছি এবং তার এখানে আসার সম্ভাবনা রয়েছে। এই সফরে রাশিয়ার সঙ্গে আমাদের চ্যালেঞ্জ এবং অগ্রাধিকার বিষয়গুলো তুলে ধরার সুযোগ হবে।’
সফরকালে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন তার রুশ প্রতিপক্ষ সের্গেই ল্যাভরভের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।
বৈঠকে রাশিয়ার সঙ্গে জ্বালানি সহযোগিতা এবং রোহিঙ্গা সংকটের সমাধানে মস্কোর আরও সক্রিয় ভূমিকা নিয়ে আলোচনা হবে বলেও জানান পররাষ্ট্র সচিব।
আরও পড়ুন : বিশ্বব্যাংকের কাছে আরও ৫০ কোটি ডলার চেয়েছে বাংলাদেশ: অর্থমন্ত্রী
এর আগে পররাষ্ট্রমন্ত্রী মোমেন তার রুশ প্রতিপক্ষকে ২৪ নভেম্বর ঢাকায় অনুষ্ঠেয় ২২তম আইওআরএ কাউন্সিল অব মিনিস্টারস (সিওএম) বৈঠকে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ আইওআরএ বৈঠকে তার মূল বিষয়ে আলোকপাত করা ছাড়াও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট দ্বিপক্ষীয় আঞ্চলিক ও বৈশ্বিক বিষয় নিয়ে আলোচনা করতে পারেন।
রাশিয়া ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ)-এর একটি সংলাপ অংশীদার।
]]>