পানির ট্যাংকে মিলল গৃহবধূর মরদেহ, পলাতক স্বামী


November 06, 2022 at 05:28AM
from somoynews.tv | RSS Feed

চট্টগ্রামের পানির ট্যাংক থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর থেকে ওই গৃহবধূর স্বামী পলাতক রয়েছেন।

 


শনিবার (৫ নভেম্বর) নগরীর ইপিজেড থানাধীন বন্দরটিলা এলাকার বাসার ছাদের পানির ট্যাংক থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়।


 নিহত গৃহবধূর নাম সর্জিনা আক্তার (২০)। তিনি বন্দরটিলা এলাকায় স্বামী-সন্তান নিয়ে থাকতেন। তাদের গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফল এলাকায়। সর্জিনা আক্তারের স্বামী হাসান নির্মাণ শ্রমিকের কাজ করেন বলে জানা গেছে।

 

আরও পড়ুন: নরসিংদীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু


নগর পুলিশের সহকারী কমিশনার মাহমুদুল হাসান বলেন, দুদিন আগে সাত মাস বয়সী সন্তানকে বাড়িওয়ালার কাছে রেখে যান হাসান। স্ত্রী যখন ঘরে আসবে তখন শিশুটি নিয়ে যাবে বলে বের হয়ে যান তিনি। শুক্রবার (৪ নভেম্বর) স্ত্রী নিখোঁজ উল্লেখ করে সাধারণ ডায়রি করেন হাসান।


শনিবার (৫ নভেম্বর) দুপুরে ছাদের পানির ট্যাংক থেকে দুর্গন্ধ আসে। স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।


এদিকে মরদেহ উদ্ধারের আগে থেকে হঠাৎ করে নিখোঁজ হয়ে যান স্বামী হাসান। পুলিশের ধারণা, দুই দিন আগেই সর্জিনার মৃত্যু হয়েছে।

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url