পোল্যান্ডের জয়ে যেমন হলো আর্জেন্টিনার নকআউটের সমীকরণ

November 27, 2022 at 05:27AM
from somoynews.tv | RSS Feed
সৌদি আরবের বিপক্ষে পোল্যান্ডের ২-০ গোলের জয়ে কঠিন সমীকরণের সামনে পড়েছে আর্জেন্টিনা। মেক্সিকোর বিপক্ষে শনিবারের (২৬ নভেম্বর) ম্যাচে হারলেই বাদ পড়বে তারা। জয় কিংবা অন্তত ড্র করলেও আশা বেঁচে থাকবে লিওনেল মেসি বাহিনীর।
সৌদি আরবের বিপক্ষে শনিবার ২-০ গোলে জিতেছে পোল্যান্ড। এ জয়ের ফলে ৪ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপে সবার শীর্ষে রবার্ট লেওয়ান্ডোভস্কির দল। ৩ পয়েন্ট নিয়ে সৌদি আরব দুইয়ে, ১ পয়েন্ট নিয়ে মেক্সিকো আছে তিন নম্বরে। এক ম্যাচ খেলা আর্জেন্টিনার পয়েন্ট শূন্য, টেবিলে তাদের অবস্থান সবার শেষে।
আরও পড়ুন: আর্জেন্টিনার বিপক্ষে যে কৌশল নিয়ে নামছে মেক্সিকো
‘সি’ গ্রুপ
দল ম্যাচ গোল-ব্যবধান পয়েন্ট
পোল্যান্ড ২ ২ ৪
সৌদি আরব ২ -১ ৩
মেক্সিকো ১ ০ ১
আর্জেন্টিনা ১ -১ ০
অর্থাৎ মেসিদের বিপক্ষে জিতলে মেক্সিকোর পয়েন্ট হবে ৪। পরের ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে জিতলে আর্জেন্টিনার পয়েন্ট হবে ৩। অর্থাৎ শেষ ম্যাচে জয় দিয়েও পোল্যান্ড কিংবা মেক্সিকোর সমান ৪ পয়েন্ট হবে না মেসিদের। সেক্ষেত্রে ধরতে হবে দেশের বিমানের টিকিট।
আরও পড়ুন: বাঁচামরার ম্যাচে আর্জেন্টিনা দলে বড় পরিবর্তন!
আবার মেক্সিকোর বিপক্ষে জিতলে পয়েন্ট টেবিলের দুইয়ে চলে আসবে আর্জেন্টিনা। তখন ভালোভাবে আশা বেঁচে থাকবে আলবিসেলেস্তেদের। ড্র করলেও আশা বেঁচে থাকবে, তবে তখন কিছু সমীকরণ সামনে চলে আসবে তাদের। সেক্ষেত্রে পোল্যান্ডকে ২ গোলে হারাতে হবে লিওনেল স্ক্যালোনিদের শিষ্যদের।