মাঠে নামার একদিন আগেই ব্রাজিলের একাদশ ফাঁস


November 24, 2022 at 06:56AM
from somoynews.tv | RSS Feed

সার্বিয়া ম্যাচের একদিন আগেই ফাঁস হয়ে গেলো ব্রাজিলের একাদশ। ব্রাজিলের টিভি চ্যানেল 'গ্লোবো নেটওয়ার্ক' এমনটাই দাবি করছে। যেখানে বলা হয়েছে, সার্বিয়ার বিপক্ষে নতুন এক আক্রমণনীতিতে মাঠে নামবে তিতের শিষ্যরা। যদিও এই দাবির সত্যতা কটটুকু, তা এখনো নিশ্চিত নয়। কাতার বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের প্রস্তুতি নিয়ে শুরু থেকেই ব্যাপক গোপনীয়তা বজায় রেখেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

আরো একটি বিশ্বকাপ, ব্রাজিলের আরো একবার হেক্সা জয়ের মিশন। ২০০২ সালের পর থেকে, যে লক্ষ্যে চার-চারটি বিশ্বকাপ খেলে ফেলেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

আরও পড়ুন: বিশ্বকাপ জিততে কাতার এসেছেন ব্রাজিল কোচ 

কাতারে এবার আক্ষেপ মেটাতে চায় তিতের দল। একঝাঁক তারকাসমৃদ্ধ স্কোয়াডে, ঘাটতি নেই কোন পজিশনেই। প্রতিপক্ষকে ভড়কে দিতে, গোপনীয়তা রাখা হয়েছে রণকৌশল নিয়েও। বিশ্বকাপকে সামনে রেখে, দলটির অনুশীলন পর্ব অনুষ্ঠিত হয়েছে ক্লোজডোরে।

তবে এত গোপনীয়তা সত্ত্বেও, ফাঁস হয়ে গেল প্রথম ম্যাচের স্টার্টিং লাইন আপ। দেশটির গণমাধ্যম গ্লোবো নেটওয়ার্কের দাবি, সার্বিয়া ম্যাচে নতুন কৌশলে মাঠে নামবে ব্রাজিল। যে দলের শুরুর একাদশে, মাত্র একজন মিডফিল্ডার জায়গা পাবে।

৪-১-৪-১ ফর্মেশনে গোলরক্ষকের দায়িত্বটা থাকবে অ্যালিসনের কাঁধে। তার সামনে সিলভা-মারকুইনহোসের সঙ্গী হবেন দানিলো আর অ্যালেক্স সান্দ্রো। মিডফিল্ডে থাকবেন ফ্রেড অথবা ক্যাসেমিরো। চলতি মৌসুমে বেশি ম্যাচ খেলায়, সম্ভাবনা বেশি ফ্রেডের। ওয়েস্ট হ্যামের লুকাস পাকুয়েতা খেলবেন তার কিছুটা ওপরে। এরপর মধ্যমনি নেইমার, যার দুই পাশে থাকবেন ভিনিসিয়ুস আর রাফিনহা। আর সেন্টার ফরোয়ার্ডের দায়িত্বটা থাকবে রিচার্লিসনের কাঁধে।

যদিও গ্লোবো নেটওয়ার্কের এমন দাবির সত্যতা কতটুকু তা নিশ্চিত নয়। তবে ফাঁস হওয়া এই একাদশে খুব বেশি একটা পরিবর্তনের সম্ভাবনা নেই। যদি না তিতে, মিডফিল্ডে বাড়তি ফুটবলারের অন্তুর্ভূক্তি ঘটান।

আরও পড়ুন: বিশ্বকাপের সর্বকালের সেরা একাদশে নেই মেসি-রোনালদো! 

দুজন মিডফিল্ডার খেলানো হলে ফ্রেডের সঙ্গী হবেন ক্যাসেমিরো। বাদ পড়বেন ভিনিসিয়ুস। সবশেষ প্রস্তুতি ম্যাচ বা কোপা অ্যামেরিকাতেও কোচের প্রথম পছন্দ ছিলেন না ২২ বছর বয়সী এই ফুটবলার।

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url