কানাডার জালে ক্রোয়েশিয়ার ৩ গোল

November 28, 2022 at 05:39AM
from somoynews.tv | RSS Feed
আলফন্সো ডেভিসের গোলে শুরুতেই চমকে গেলেও দ্রুতই স্বরূপে ফিরেছে গত বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়েশিয়া। প্রথমার্ধে আন্দ্রে ক্রামারিচের গোলে সমতায় ফেরা ক্রোয়াটরা প্রথমার্ধের শেষের দিকে লিড নেয় মার্কো লিভজার গোলে। এরপর দ্বিতীয়ার্ধের ৬৯ মিনিটে ক্রামারিচের দ্বিতীয় গোলে ৩-১ গোলে এগিয়ে গেছে লুকা মদ্রিচের দল।
কাতার বিশ্বকাপে চমক আর অঘটন চলছেই। গ্রুপ ‘এফ’-এর ম্যাচে মরক্কোর বিপক্ষে অঘটনের শিকার হয়েছে বেলিজিয়াম। আরেক ম্যাচেও শুরুতেই চমক দেখাল কানাডা। গত বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়েশিয়ার বিপক্ষে এই বিশ্বকাপের দ্রুততম গোল করেছেন আলফন্সো ডেভিস। তার চমৎকার গোলে লিড পেয়েছিল কানাডা। তবে, ৬ মিনিটের ব্যবধানে ২ গোল করে খেলা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় ক্রোয়েশিয়া।
রোববার (২৭ নভেম্বর) খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে গ্রুপ 'এফ' এর ম্যাচে শেষে কানাডার বিপক্ষে ৩-১ গোলে এগিয়ে আছে ক্রোয়েশিয়া। ম্যাচের ৬৮ সেকেন্ডে বায়ার্ন মিউনিখের ফুলব্যাক আলফন্সো ডেভিসের গোলে লিড নেয় কানাডা।
আরও পড়ুন: শুরুতে কানাডার চমক, ৬ মিনিটের দুই গোলে ক্রোয়েশিয়ার লিড
তবে, ম্যাচের ৩৬ মিনিটে আন্দ্রে ক্রামারিচের গোলে সমতায় ফেরে গতবারের রানার্সআপ ক্রোয়েশিয়া। বাঁ-প্রান্তে জায়গা করে নেন ইভান পেরিসিচ। সেখান থেকে বক্সে ক্রামারিচের উদ্দেশ্যে বল বাড়ান তিনি। দারুণ ফিনিশিংয়ে গোল করেন তিনি।
গোল পেয়ে আরও উজ্জীবিত হয়ে ওঠে ক্রোয়েশিয়া। গতি বাড়ায় আক্রমণের। ৪৪ মিনিটে দারুণ এক দৌড়ে কানাডার রক্ষণভাগ তছনছ করে ফেলেন জুরানোভিচ। এরপর পাস বাড়ান মার্কো লিভজার উদ্দেশ্যে। প্লেসিং শটে চমৎকার গোল করে দলকে এগিয়ে দেন তিনি।
দ্বিতীয়ার্ধে কানাডা পাত্তাই পাচ্ছে না ক্রোয়েশিয়ার বিপক্ষে। ম্যাচের নিয়ন্ত্রণ দারুণভাবে নিয়ে নিয়েছে ক্রোয়াট মিডফিল্ড। দুর্দান্ত এক আক্রমণ থেকে ৬৯ মিনিটে তৃতীয় গোলের দেখাও পেয়ে গেছে গতবারের রানার্সআপরা। ডিবক্সে দারুণ বোঝাপড়ায় পেরিসিচের পাস নিয়ন্ত্রণে নিয়ে প্লেসিং শটে গোল করেন এই তারকা।