মৌসুমীর জন্মদিনের প্রথম প্রহরে কেক কাটলেন ওমর সানি


November 03, 2022 at 01:36AM
from jagonews24.com | rss Feed

‘শুভ জন্মদিন প্রিয়দর্শিনী, আল্লাহ সুবহানাতায়ালা তোমাকে সুস্থ রাখুন পরিবার নিয়ে ভালো রাখুন।’ এইভাবে আজ বৃহস্পতিবার (৩ নভেম্বর) জন্মদিনের প্রথম প্রহরে নন্দিত চিত্রনায়িকা মৌসুমির জন্মদিনে শুভেচ্ছা জানান তার স্বামী জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানি।

ওমর সানি বুধবার রাত ১২টার পর পারিবারিকভাবে জন্মদিনের প্রথম প্রহরে কেক কাটেন। পরে সেই ছবি ও একটি ভিডিও তার ফেসবুকে আপলোড করেন। সঙ্গে তিনি স্ট্যাটাসে লেখেন, শুভ জন্মদিন প্রিয়দর্শিনী, আল্লাহ সুবহানাতায়ালা তোমাকে সুস্থ রাখুন পরিবার নিয়ে ভালো রাখুন। তোমার জন্মদিনে সবার মাঝে আমিও একজন ভালোবাসার মানুষ, সবাই দোয়া করবেন ওর জন্য। শুভ জন্মদিন

উল্লেখ্য, মৌসুমীর পুরো নাম আরিফা পারভীন মৌসুমী। ১৯৭৩ সালের ৩ নভেম্বর খুলনায় তার জন্ম। বাবা নাজমুজ্জামান মনি ও মা শামীমা আখতার জামান। মৌসুমী ১৯৯৬ সালের ২ আগস্ট জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানির সঙ্গে বিবাহবন্ধনে আবন্ধ হন। দাম্পত্য জীবনে তাদের ফারদিন এহসান স্বাধীন (ছেলে) এবং ফাইনা (মেয়ে) নামের দুই সন্তান রয়েছে।

মৌসুমী ছোটবেলা থেকেই একজন অভিনেত্রী এবং গায়িকা হিসেবে তার কর্মজীবন শুরু করেন। এরপর তিনি ‘আনন্দ বিচিত্রা ফটো বিউটি কনটেস্ট’ প্রতিযোগিতায় বিজয়ী হন, যার ওপর ভিত্তি করে তিনি ১৯৯০ সালে টেলিভিশনের বাণিজ্যিক ধারার বিভিন্ন অনুষ্ঠান নিয়ে হাজির হন। চিত্রনায়িকা হিসেবে ঢাকাই চলচ্চিত্রে মৌসুমীর অভিষেক ১৯৯৩ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ চলচ্চিত্রের মাধ্যমে।

jagonews24

এই সিনেমায় সালমান শাহের সঙ্গে জুটি হন এ অভিনেত্রী। প্রথম ছবিতেই নিজেদের মেধার জানান দেন সালমান শাহ ও মৌসুমী। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। দুজনই ঢালিউডে নিজেদের অবস্থান তৈরি করেছেন তারপর দুই দশকের বেশি সময় ধরে ঢালিউডে মেধার দ্যুতি ছড়াচ্ছেন মৌসুমী। প্রায় দুই শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন।

নারগিস আক্তার পরিচালিত ‘মেঘলা আকাশ’ ও চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘দেবদাস’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সালমান শাহের সঙ্গে জুটি বেঁধে ক্যারিয়ার শুরু করা মৌসুমী সফল হয়েছেন ওমর সানি, রিয়াজ, ফেরদৌস, ইলিয়াস কাঞ্চন, ও ডিপজলের সঙ্গে জুটি বেঁধে এখন অভিনয় করে যাচ্ছেন ।

এমআই/এমএমএফ/ইএ


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url