বিশ্বকাপে গোলের হিসাবে মেসিকে ছাড়িয়ে গেলেন রোনালদো


November 25, 2022 at 05:35AM
from somoynews.tv | RSS Feed

ফুটবল বিশ্বকাপে গোলের হিসাবে লিওনেল মেসিকে ছাড়িয়ে গেলেন ক্রিস্টিয়ানো রোনালদো। ঘানার বিপক্ষে জালের দেখা পাওয়ায় বিশ্বকাপে রোনালদোর গোলসংখ্যা এখন ৮টি। মেসি ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসরে করেছেন ৭ গোল।

কাতার বিশ্বকাপের আগে রোনালদোর গোল ছিল ৭টি, মেসি করেছিলেন ৬ গোল। সৌদি আরবের বিপক্ষে পেনাল্টি থেকে গোল করে রোনালদোকে ধরেন আর্জেন্টাইন সুপারস্টার। রোনালদো মেসিকে আবার ছাড়িয়ে গেলেন ঘানার বিপক্ষে। মেসির মতো তিনিও এদিন পেনাল্টি থেকেই গোলটি করেছেন। ৬৪ মিনিটে ঘানার ডি বক্সের ভেতর রোনালদোকে ফেলে দেন ঘানার মোহাম্মদ সালিসু। ফলে পেনাল্টি পায় পর্তুগাল, সেখান থেকে দলকে লিড এনে দেন সময়ের সেরা ফুটবলার।

আরও পড়ুন: ব্যর্থ রোনালদো, গোলশূন্য প্রথমার্ধ

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) ম্যাচের ১০ মিনিটের মাথায় আক্রমণে যায় পর্তুগাল। এ সময় বার্নার্দো সিলভার সামনে বলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন ঘানার মোহাম্মদ কুদ্দুস। সিলভা পাস দেন ক্রিস্টিয়ানো রোনালদোকে, সিআরসেভেনের শট ফিরিয়ে দেন ঘানার গোলরক্ষক লরেন্স আটি-জিগি। দুই মিনিট পর সুবর্ণ সুযোগ এসেছিল পর্তুগিজ সুপারস্টারের সামনে। বাম প্রান্ত থেকে ভেসে আসা বলে লাফিয়ে উঠে হেডও করেন তিনি, কিন্তু সেই হেডার চলে যায় পোস্টের অনেকটা বাইরে দিয়ে।

রোনালদো ঘানার জালে বল জড়ান ম্যাচের ৩০ মিনিটের মাথায়। জোয়াও ফেলিক্সের দারুণ এক পাসে বল পেয়ে যান তিনি। কিন্তু সেই মুহূর্তে ঘানার রক্ষণভাগের এক খেলোয়াড়কে ফেলে দেন রোনালদো। ফলে রেফারি সেই গোল বাতিল করে দেন। রোনালদোর চোখেমুখে তখন রাজ্যের হতাশা। ঘানা প্রথম আক্রমণ করে ম্যাচের ৩৬ মিনিটে। পর্তুগাল সেই আক্রমণ সামাল দেয় কর্নারের বিনিময়ে।

আরও পড়ুন: উরুগুয়ে-দক্ষিণ কোরিয়ার ম্যাড়মেড়ে ম্যাচ গোলশূন্য ড্র

বিরতির আগে ঘানার গোলরক্ষকের সামনে বল পেয়েছিলেন রোনালদো। ব্রুনো ফার্নান্দেজের পাসে বল ফেলিক্সের গায়ে লেগে রোনালদোর কাছে আসে। কিন্তু জুতসই শট নিতে পারেনিনি তিনি। ফলে বৃথাই যায় গোলের সে প্রচেষ্টা। বিরতি থেকে ফেরার ৯ মিনিট পর দারুণ এক পাসে বল পেয়ে গোলের সম্ভাবনাই তৈরি করতে পারেননি রোনালদো। সেই বলেই কাউন্টার অ্যাটাকে উঠে ঘানা। মোহাম্মদ কদ্দুসের দুর্দান্ত শটটি গোলপোস্টের হাত দেড়েক বাইরে দিয়ে যাওয়ায় উদযাপনের উপলক্ষ হারায় আফ্রিকার দেশটি। 

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url