বিচারপতি মানিকের ওপর হামলা: বিএনপির ৫০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা


November 02, 2022 at 11:50PM
from jagonews24.com | rss Feed

সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিকের ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুরের ঘটনায় পল্টন‌ থানায় মামলা হয়েছে। বিএনপির মিছিল থেকে হামলা করায় মামলায় বিএনপির অজ্ঞাত ৫০ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

বুধবার (২ নভেম্বর) রাত ১১টা ২৫ মিনিটে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন মিয়া মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বিকেলে পল্টন এলাকায় নিজ গাড়িতে যাওয়ার পথে মিছিল থেকে তার গাড়িতে হামলা চালানো হয়। সেসময় তার গাড়ি ভাঙচুর ও তার সঙ্গে থাকা সরকারি গানম্যানের ওপরও হামলা চালায় দুর্বৃত্তরা।

টিটি/ইএ


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url