হাটহাজারীতে নিখোঁজের ২ দিন পর মিললো যুবকের মরদেহ

November 09, 2022 at 11:58PM
from jagonews24.com | rss Feed
চট্টগ্রামের হাটহাজারীতে মো. মাহমুদুল্লাহ (৩৫) নামে নিখোঁজ এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৯ নভেম্বর) সকালে হাটহাজারী থানাধীন মির্জাপুর ইউনিয়নের চারিয়া ইজতেমা মাঠ সংলগ্ন একটি বিদ্যুতের খুঁটির নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মাহমুদুল্লাহ মির্জাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ওয়াহেদ আলী তালুকদার বাড়ির প্রয়াত মো. শফির ছেলে। তিনি গত দুই দিন ধরে নিখোঁজ ছিলেন বলে জানিয়েছে পুলিশ। এ নিয়ে হাটহাজারী থানায় তার পরিবারের পক্ষ থেকে নিখোঁজ ডায়েরি করা হয়।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন সবুজ বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে বুধবার সকালে নিখোঁজ মাহমুদুল্লাহর মরদেহ চারিয়া ইজতেমা মাঠ সংলগ্ন এলাকা থেকে উদ্ধার করা হয়। তার সুরতহাল করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ইকবাল হোসেন/এমআইএইচএস