বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিকার পুষ্পস্তবক ও শ্রদ্ধা নিবেদন


November 18, 2022 at 05:41AM
from somoynews.tv | RSS Feed

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিব স্মৃতি জাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ ইন্টারিয়র কোম্পানিস অ্যাসোসিয়েশন (বিকা)।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকাল ৭টায় টায় বিকার সব সদস্যের পক্ষ থেকে সভাপতি মারুফ লিয়াকাত  ও সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম নেতৃত্বে অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ এ শ্রদ্ধা নিবেদন করেন।


শ্রদ্ধা নিবেদন শেষে তারা বঙ্গবন্ধুর বিদেহী আত্মার শান্তি কামনায় মোনাজাত করেন।


আরও পড়ুন: বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিসিএস অডিট অ্যান্ড অ্যাকাউন্টস অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা নিবেদন


জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে সোনার বাংলাদেশ গঠনে অবদান রাখার পাশাপাশি বিকা একটি শক্তিশালী অ্যাসোসিয়েশন হিসেবে যেন কাজ করতে পারে, সেজন্য সবার সহযোগিতা কামনা করেন অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ।


শুক্রবার (১৮ নভেম্বর) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও সাভারের  জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করে অ্যাসোসিয়েশনের কার্যক্রম শুরু করার কথা জানান তারা।
 

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url