আরও কঠিন হতে পারে ইমরান খানের রাজনৈতিক ভবিষ্যত


November 28, 2022 at 06:41AM
from somoynews.tv | RSS Feed

চলতি বছরের এপ্রিলে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর পর থেকে পাকিস্তানের সামরিক প্রতিষ্ঠানসহ দেশটির সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়াকে নিয়ে ইমরান খানের দোষারোপ আরও তিক্ত হয়ে উঠেছে। এতে একদিকে তিনি ক্ষমতাসীনদের কাছে ‘শত্রু’ হয়ে উঠেছেন, অপরদিকে তার রাজনৈতিক ভবিষ্যত হয়তো আরও কঠিন হয়ে উঠছে।

দ্য ডেইলি সান লন্ডনভিত্তিক এশিয়ান লাইট ইন্টারন্যাশনালের বরাত দিয়ে এক প্রতিবেদনে জানিয়েছে, ইমরান খান বেশ ভালোভাবেই জানেন পাকিস্তানের সামরিক বাহিনী তার ওপর সন্তুষ্ট নয়। সেইসঙ্গে তার ওপর সাম্প্রতিক হামলা সংকেত দিচ্ছে, সামনে তার জন্য কী অপেক্ষা করছে।


দুর্ভাগ্যবশত, ইমরান খান নিজেই এখন দুর্নীতির মামলায় আটকে যাচ্ছেন। তাকে আঘাত করার জন্য একে প্রতিপক্ষের কৌশলকে ‘সুপরিকল্পিত’ হিসাবে দেখা যেতে পারে। তাই সেনাবাহিনী এখন হয়তো ইমরান খানকে দুর্বল করা ও ভবিষ্যতের নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত রাখতে চাইবে।
 

সম্প্রতি দুবাইভিত্তিক পাকিস্তানি ব্যবসায়ী উমর জহুর দাবি করেছেন, তিনি পাকিস্তানের রাষ্ট্রীয় আমানত বা তোষাখানা থেকে কিছু উপহার কিনেছেন, যার মধ্যে ইমরান খানকে দেওয়া সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ২০ লাখ ডলার মূল্যের গ্রাফ হাতঘড়িও রয়েছে। যদিও পাকিস্তানের আইন অনুযায়ী, অন্য রাষ্ট্রের গণ্যমান্য ব্যক্তিদের কাছ থেকে পাওয়া যেকোনো উপহার তোষাখানায় রাখতে হয়।


আরও পড়ুন : গুলিবিদ্ধের পর প্রথমবারের মতো সমাবেশে ইমরান খান


গত অক্টোবর মাসে পাকিস্তানের নির্বাচন কমিশন ইমরান খানকে রাজনৈতিক অফিস পরিচালনায় ৫ বছরের নিষেধাজ্ঞা দেয়। কমিশনের দাবি, ক্ষমতায় থাকার সময় ইমরান বিদেশি নেতাদের কাছ থেকে পাওয়া উপহারের বিষয়ে কর্মকর্তাদের ভুলপথে পরিচালনা করেছেন।
 

তবে বরাবরের মতেো ওই অভিযোগ অস্বীকার করে ইমরান খান দাবি করেন, যেসব অভিযোগ করা হচ্ছে তা কেবল তার প্রতি বিদ্বেষ ছড়ানোরই অংশ।

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url