ঢাকা স্টক এক্সচেঞ্জের ১৮ কর্মকর্তার পদোন্নতি বাতিল

November 08, 2022 at 06:50AM
from somoynews.tv | RSS Feed
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) আগের এমডির দেয়া পদোন্নতি বাতিল করেছে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ। পদোন্নতি বাতিল হওয়া কর্মকর্তার সংখ্যা ১৮ জন।
গত ২৭ অক্টোবর ডিএসইর বোর্ড সভায় নেয়া এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে চলতি মাসের (৬ নভেম্বর) থেকে।
এর আগে, ডিএসইর কর্মকর্তাদের মধ্যে কাজের উদ্দীপনা ফেরাতে একযোগে ৯৫ জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছিলেন ডিএসইর সাবেক এমডি তারিক আমিন। কিন্তু এতে ক্ষিপ্ত হন পরিচালনা পর্ষদের অনেকে। অভিযোগ আছে, ডিএসইর সংক্ষুব্ধ পরিচালকরা তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। বিষয়টি মানতে না পেরে পদত্যাগ করেন সাবেক এমডি।
পদোন্নতি হারানোর তালিকায় রয়েছেন ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) থেকে জেনারেল ম্যানেজার (জিএম) পদে পদোন্নতি পাওয়া তিন জন। সিনিয়র ম্যানেজার (এসএম) থেকে অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (এজিএম) পদে সাত জন, ম্যানেজার থেকে সিনিয়র ম্যানেজার পদে পাঁচ জন এবং সিনিয়র এক্সিকিউটিভ থেকে ডেপুটি ম্যানেজার তিন জন। পদোন্নতি বাতিল করা জিএম পদবির কর্মকর্তারা হলেন- সৈয়দ আল-আমিন রহমান, সাইদ মাহমুদ যোবায়ের ও মোহাম্মদ শফিকুল ইসলাম ভূঁইয়া।
আরও পড়ুন: টুইটারের ভারত অফিসের ৯০ শতাংশেরও বেশি কর্মী চাকরিচ্যুত
এজিএম পদে যাদের পদোন্নতি বাতিল করা হয়েছে তারা হলেন- মোহাম্মদ নাসির উদ্দিন রেজা, মো. বজলুর রহমান, কামরুন নাহার, মোহাম্মদ হারুন-অর-রশিদ পাঠান, মোহাম্মদ মাহফুজুর রহমান, সৈয়দ ফয়সাল আব্দুল্লাহ ও মোহাম্মদ আহসান হাবিব।
সিনিয়র ম্যানেজার পদে পদোন্নতি বাতিল হয়েছে ফারহানা শরিফা, সাদাত মারুফ হাসনায়েন, শরিফ গিয়াস উদ্দিন আলম, মো. মশিউর রহমান চৌধুরী ও মামুন-উর-রশিদের।
ডেপুটি ম্যানেজার পদে পদোন্নতি বাতিল হয়েছে মো. আব্দুল লতিফ মিয়া, মো. সফিকুল আলম ও মো. দেলোয়ার হোসেনের।
জানা গেছে, আগের এমডি যাওয়ার আগে তাদের পদোন্নতি দেন, যা নিয়ে ওই সময় প্রশ্ন ওঠে। এটিকে রিভিউ করে বর্তমান ম্যানেজমেন্ট যাদের উপযুক্ত মনে করেছে তাদের প্রমোশন দিয়েছে, যাদের মনে করেনি তাদের পদোন্নতি বাতিল করেছে।