কুড়িগ্রামে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত


November 15, 2022 at 06:04AM
from somoynews.tv | RSS Feed

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মোটরসাইকেলের ধাক্কায় নুর হোসেন (৫৪) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

সোমবার (১৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামের কাশিপুর কলেজ মোড় গংগারহাটে এ দুর্ঘটনা ঘটে। নিহত নুর হোসেন ওই গ্রামের মৃত ছবিউদ্দিনের ছেলে।


আরও পড়ুন: ট্রাকচাপায় সাইকেল আরোহী নিহত


স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো নুর হোসেন একই গ্রামের পল্লী চিকিৎসক সত্য রায়ের বাড়িতে দিনমজুরের কাজ করতে যান। সেখান থেকে ফেরার পথে সন্ধ্যার দিকে বাড়ির সামনের পাকা রাস্তা পার হওয়ার সময় একটি বেপরোয়া গতির মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮ টার দিকে তার মৃত্যু হয়।


ফুলবাড়ী থানার ডিউটি অফিসার (এএসআই) সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url