হকি মাঠে পরীমনি, দর্শকদের ভিড় সামলাতে হিমশিম পুলিশ


November 03, 2022 at 09:57PM
from jagonews24.com | rss Feed

আগের দিনই ঘোষণা দেওয়া হয়েছিল বৃহস্পতিবার (৩ নভেম্বর) হকি মাঠে আসবেন আলোচিত চিত্র নায়িকা পরীমনি ও তার স্বামী শরিফুল রাজ। যে কারণে আগের কয়েকদিনের তুলনায় ভাসানী স্টেডিয়ামে বৃহস্পতিবার দর্শকের উপস্থিতি ছিল অনেক বেশি।

প্রথম ম্যাচের বিরতিতে খেলা সম্প্রচার করা টি-স্পোর্টস ঘোষণা দিয়েছিল দ্বিতীয় ম্যাচের বিরতি থাকবে আরও আকর্ষণ। সেই আকর্ষণ যে পরীমনি দম্পতির আগমন সেটা বুঝতে বাকি ছিল না দর্শকদের। প্রথম ম্যাচ শেষ হওয়ার কিছুক্ষণ পরই ভাসানী স্টেডিয়ামে প্রবেশ করেন পরীমনি। তবে দর্শকরা অনেক আগে থেকেই স্টেডিয়ামের গেটে ভিড় করেছিল তার আসার অপেক্ষায়।

jagonews24

দর্শকদের সে ভিড় এক সময় বিশৃঙ্খলা তৈরি করে। শতশত ক্যামরা ও মোবাইল তাক করে স্টেডিয়ামের গেটে দাঁড়িয়েছিল ভক্তরা। পরীমনি ও তার স্বামী রাজকে ভেতরে নিতে হিমশিম খেতে হয় পুলিশকে। ধাক্কাধাক্কির মধ্যে কোনো রকম পরীমনি দম্পতিকে ভেতরে নেওয়া হয়।

jagonews24

আরআই/এমআইএইচএস/জেআইএম


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url