প্রথমবারের মতো ব‌রিশা‌লে ক্যাট শো


November 12, 2022 at 06:58AM
from somoynews.tv | RSS Feed

পোষাপ্রাণীদের নিয়ে বরিশালে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ক্যাট শো। এই শো’য়ের আয়োজন করেছে 'ক্যাট/পারসিয়ান ক্যাট সোসাইটি অব বরিশাল' নামের একটি ফেসবুক গ্রুপ।

শুক্রবার (১১ নভেম্বর) সন্ধ্যার পর নগরীর বাধ রোডস্থ ইউরা কনভেনশন হ‌লে ক‌্যাট শো এর আ‌য়োজন করা হয়। শো’টিতে দেশি ও বিদেশি জাতের ৫০টি বিড়াল অংশগ্রহণ করে। মোট ৭টি ক্যাটাগরির বিভিন্ন খেলা হয় বিড়ালদের নিয়ে। আর ৩টি ক্যাটাগরি‌তে টিকেট বিক্রি হয় অনুষ্ঠানে।

অনুষ্ঠান‌টির আ‌য়োজক গ্রু‌পের এড‌মিন আবির বিন মিজান জানান, বিড়ালদের নিয়ে এমন আয়োজন করতে পেরে তারা খুশি। এবার থেকে প্রতিবছর এমন আয়োজন করা হবে।

বরিশালে প্রথমবারের মতো আয়োজিত ক্যাট শোতে অংশগ্রহণকারী বিড়াল গুলোর মালিকদের ছিল বাঁধভাঙ্গা উচ্ছ্বাস। তারা আহ্বান জানান অবলা প্রাণীদের কেউ উপকার না করলেও যেন ক্ষতি না করে।

শেহতাজ রহমান না‌মে এক তরুণী ব‌লেন, ৭ মাস ধ‌রে পা‌র্সিয়ান জা‌তের এক‌টি বিড়াল পালন কর‌ছি। এ‌তে আমার বেশ ভা‌লোই লাগছে। রাস্তায় অনেকে বিড়াল দেখ‌লে ইট ছুঁড়ে মা‌রে বা নানাভা‌বে বিরক্ত ক‌রে। কিন্তু এটা করা ঠিক নয়, এরা অবলা প্রাণী।

বিড়াল মা‌লিক‌দের পাশাপাশি শো‌টি‌তে ছি‌ল দর্শনার্থীদে‌রও উপস্থিতি। তারাও এই ব্যতিক্রমী শো’তে উপস্থিত থাক‌তে পে‌রে খু‌শি।

আরও পড়ুন: ফেনীতে ব্যতিক্রমী বিড়াল প্রদর্শনী ও র‍্যাম্প শো

ক্যাট শো এর বিচারক পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. দীবেন্দ্যু বিশ্বাস জানান, পোষা প্রাণীদের যত্নের কোন বিকল্প নেই। তাছাড়া মানুষের মান‌সিক ও শারীরিক দুই দিক থে‌কে স্বস্তি দরকার। সেখান থে‌কে বিড়াল যারা পছন্দ ক‌রে তারা বিড়াল পালন ক‌রে মান‌সিক শা‌ন্তি পায়।

ক‌্যাট শো এর প্রধান অতিথি জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. নুরুল আলম বলেন, নাগরিক জীবনে আমরা হাঁপিয়ে উঠেছি বিভিন্ন যান্ত্রিক কারণে। সেই সময়ে জীবে প্রেমের নিদর্শন হিসেবে এই আয়োজন মানুষকে প্রাণীদের প্রতি আরও সদয় করবে।

ক্যাট শো‌’তে বিড়াল‌দের খাবার খাওয়ার প্রতি‌যো‌গিতা ও র‌্যাম্প শোসহ নানা আনুষ্ঠানিকতা ছি‌ল। ছি‌ল বিড়াল পাল‌নে প্রয়োজনীয় নানা জি‌নিসপ‌ত্রের দোকানও। নি‌জের প্রিয় বিড়াল‌কে সাজ‌গোজ করা‌তেও ভুল ক‌রে‌নি মা‌লিকরা।

ক‌্যাট শো এর আয়োজক ক্যাট পারসিয়ান ক্যাট সোসাইটি অব বরিশাল নামের ফেসবুক গ্রুপটি ২০১৯ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে প্রায় সাড়ে ৪ হাজার মানুষ গ্রুপটির সদস্য।

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url