যে কারণে ভিনিসিউসের গোল বাতিল হলো

November 29, 2022 at 06:21AM
from somoynews.tv | RSS Feed
সুইসদের বিপক্ষে একটা অভিশাপ সঙ্গী করে খেলতে নেমেছিল ব্রাজিল। বিশ্বকাপে আগের দুবারের দেখায় একবারও জয় পায়নি সেলেসাওরা। এবার সুইস বাধা ডিঙাবে দল-এমন প্রত্যাশা ছিল সবারই। তবে প্রথমার্ধে একের পর এক আক্রমণ শানালেও জাল খুঁজে পেতে ব্যর্থ হন ভিনিসিউস-রিচার্লিসনরা।
তবে দ্বিতীয়ার্ধে তরুণতুর্কি ভিনিসিউসের দারুণ এক কাউন্টার অ্যাটাক থেকে দুর্দান্ত এক গোলে এগিয়ে যায় ব্রাজিল। কিন্তু তখনই ভিএআরে চেক করে গোল বাতিল করে দিলেন রেফারি।
সমর্থকদের উল্লাস মুহূর্তেই স্তব্ধ হয়ে যায়। টিভি রিপ্লেতে দেখা যায়, ভিনিসিউস নিজে অফ সাইডে ছিলেন না। তবে ভিএআরে দেখা গেছে ভিনিসিয়ুস যখন গোলটি করেন তখন অফ সাইডে ছিলেন রিচার্লিসন।
ভিনিসিউসের অ্যাটাকের সময় অফ সাইডে ছিলেন রিচার্লিসন। তিনি দৌড়ে বলের দিকে যাচ্ছিলেন। এই দৌড়ের কারণেই তিনি অফ সাইডের নিয়মে পড়ে যান। ভিএআর চেক করে রেফারিও গোলটি বাতিল করে দেন।
আরও পড়ুন: সুইস বাধা ডিঙিয়ে শেষ ষোলোয় ব্রাজিল
তবে অফসাইডে গোল বাতিল হলেও ম্যাচের ৮৩তম মিনিটে ক্যাসেমিরোর ফিনিশিংয়ে ডেডলক ভাঙে ব্রাজিল। ফ্রান্সের পর দ্বিতীয় দল হিসেবে শেষ ষোলোও নিশ্চিত করে তারা।