আবাহনীকে হারিয়ে ফাইনালে শেখ রাসেল

December 01, 2022 at 06:35AM
from somoynews.tv | RSS Feed
অসাধারণ জয়ে স্বাধীনতা কাপের ফাইনালে উঠেছে শেখ রাসেল ক্রীড়া চক্র। বুধবার (৩০ নভেম্বর) মুন্সীগঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে তারা ঢাকা আবাহনীকে ৩-২ গোলে হারিয়ে দেয়। গোল করেন চার্লস দিদিয়ের, এমফন উদোহ ও তিমুর তালিপোভ। আবাহনীর হয়ে গোল করেন পিটা নোরাহ ও ড্যানিয়েল কলিন্দ্রেস।
মুন্সীগঞ্জ স্টেডিয়ামে আবাহনীর বিপক্ষে ম্যাচজুড়েই ছন্দময় ফুটবল খেলেছে শেখ রাসেল। পাসিং ফুটবলে পসরা সাজিয়ে আবাহনীকে চাপে ফেলে দেন জামাল ভুইয়ারা। ৩১ মিনিটে কর্নারের জটলার মধ্য থেকে হেডে কাঙ্ক্ষিত লক্ষ্যভেদ করেন চার্লস দিদিয়ের। বিরতির পর দারুণ খেলে ৫৪ মিনিটে এমফন উদোহর ঝলকে ব্যবধান বাড়িয়ে নেয় শেখ রাসেল। ৬৪ মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া বুলেট গতির শটে আবাহনীর হয়ে এক গোল শোধ দেন পিটার নোরাহ।
আরও পড়ুন: স্বাধীনতা কাপ ফুটবল /মোহামেডানকে হারিয়ে সেমিফাইনালে বসুন্ধরা
তবে ৭২ মিনিটে এমফন উদোহর ফ্রি কিকে হেডে গোল করেন শেখ রাসেলের তিমুর তালিপোভ। অতিরিক্ত সময়ে পাওয়া পেনাল্টি থেকে আবাহনীর হয়ে ব্যবধান কমান ড্যানিয়েল কলিনন্দ্রেস।
বিশ্বকাপ ফুটবল চলাকালীন এই প্রতিদ্বদ্বিতাপূর্ণ ম্যাচটি দারুন উপভোগ করে দর্শক ও ফুটবল বোদ্ধারা। এই জয়ে অপরাজিত থেকেই ফাইনালে শেখ রাসেল। টুর্নামেন্টের ফাইনাল ৫ ডিসেম্বর।
]]>