ছেলের জন্মের তিন মাস পূর্তিতে ক্যামেরাবন্দি রাজ-পরী


November 12, 2022 at 11:50PM
from jagonews24.com | rss Feed

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমনি সম্প্রতি স্বামী চিত্রনায়ক শরিফুল রাজকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন। তার এ স্ট্যাটাসকে কেন্দ্র করে শোবিজ অঙ্গনে ছড়ায় নানা গুঞ্জন। হয় নানা আলোচনা-সমালোচনাও।

পরীমনির এমন স্ট্যাটাসের পরপরই ভক্তদের মধ্যে শুরু হয় তার সংসার ভাঙনের নানান ধরনের গল্প। পরীমনি তার স্ট্যাটাসে রাজের সঙ্গে বিদ্যা সিনহা মিমের সম্পর্কের ইঙ্গিত দেন।

এরই মদ্যে আবার মিম-পরীর পাল্টাপাল্টি স্ট্যাটাস এই আলোচনাকে আরও বেগবান করে তোলে।

কিন্তু এমন গুরুতর অভিযোগের মধ্যেও ছেলের জন্য একই ফ্রেমে আসলেন রাজ-পরী। শুক্রবার মধ্যরাতে তাদের একমাত্র সন্তান শাহীম মুহাম্মদ রাজ্যের জন্মের তিন মাস উদযাপন করলেন তারা। 

এমনই আনন্দময় মুহূর্তের একটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন পরীমনি। এই ছবিতে রাজ্যকে আদর করতে দেখা যাচ্ছে।

এই ছবিটি রাজের তোলা জানিয়ে ক্যাপশনে পরীমনি লেখেন, ‘আমাদের ছেলের তিন মাস হয়ে গেলো আলহামদুলিল্লাহ।’

ছেলের জন্মের তিন মাস উদযাপনে রাজের সঙ্গে পরীমনি নিজে কোনো ছবি পোস্ট না করলেও অভিনেত্রী ফারিণ খানের পোস্ট করা ছবি ও ভিডিওতে একসঙ্গে ধরা দিয়েছেন তারা।

পাশাপাশি তিন সেকেন্ডের সেই ভিডিওর ব্যাকগ্রাউন্ড একজনের কণ্ঠে ‘হ্যাপি হ্যাপি ছবি’ বলতে শোনা যাচ্ছে।

এমআই/এমএমএফ/কেএসআর


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url