যশোরে ১৬ কোটি টাকার সোনাসহ আটক ২

November 17, 2022 at 08:16AM
from somoynews.tv | RSS Feed
যশোরের বেনাপোল সীমান্ত এলাকা থেকে ১১২টি সোনার বারসহ দুজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার সোনার বারগুলোর ওজন ১৬ কেজি ৫১২ গ্রাম।
বুধবার (১৬ নভেম্বর) রাত ১১ টার দিকে বেনাপোল আমড়াখালি বিজিবি চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়।
আটকরা হলেন- কুমিল্লার দাউদকান্দি এলাকার মনু মিয়ার ছেলে ওমর ফারুক (২৭) ও চাঁদপুর জেলার মতলেব উওর থানার কালিপুর বাজার এলাকায় বারেক সরকারের ছেলে ফরহাদ সরকার (৩২)।
আরও পড়ুন: চট্টগ্রাম বিমানবন্দরে ৫৬ সোনার বার উদ্ধার
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যশোর বেনাপোল সীমান্ত দিয়ে পিকআপ ভ্যানে করে বিপুল পরিমাণ সোনার একটি চালান ভারতে পাচার হবে। পরে বিজিবি অভিযান চালিয়ে যশোর-বেনাপোল মহাসড়কের আমড়াখালি চেকপোস্টে সন্দেহ ভাজন একটি পিকআপের গতিরোধ করা হয়। পরে পিকআপ ভ্যানটি তল্লাশি চালিয়ে ১৬ কেজি ৫১২ গ্রাম ওজনের ১১২ পিচ স্বর্ণ উদ্ধার করা হয়। উদ্ধার সোনার আনুমানিক বাজার মূল্য ১৬ কোটি টাকা।
তিনি জানান, আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।