রাজশাহী কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

October 22, 2022 at 06:00AM
from somoynews.tv | RSS Feed
রাজশাহী কেন্দ্রীয় কারাগারে হাবিবুর রহমান (৬৬) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।
শুক্রবার (২১ অক্টোবর) সকাল ১০টার দিকে কারাগারে তার শারীরিক অবস্থার অবনতি হয়। এ সময় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি জেলার পুঠিয়ার সাতবাড়িয়া দিয়াড়পাড়া গ্রামের বাসিন্দা ছিলেন। স্ত্রীকে কুপিয়ে হত্যা মামলায় গত বছরের ২০ ফেব্রুয়ারি থেকে তিনি কারাবন্দী ছিলেন।
আরও পড়ুন: ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু
রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, আগে থেকে অসুস্থ ছিলেন হাবিবুর।
তিনি আরও জানান, হাবিবুরের মরদেহ মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।