আসিফ আকবরের ছেলের বিয়ে সম্পন্ন

October 04, 2022 at 07:06AM
from somoynews.tv | RSS Feed
বাংলা অডিও গানের যুবরাজ খ্যাত গায়ক আসিফ আকবরের ছেলে শাফকাত আসিফ রণ বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। কনে ইসমত শেহরীন ঈশিতা।
সোমবার (৩ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর অফিসার্স ক্লাবে তাদের বিবাহ অনুষ্ঠিত হয়।
এর আগে ২ অক্টোবর (রোববার) আয়োজন করা হয়েছিল রণ-ঈশিতার হলুদ সন্ধ্যা। অনুষ্ঠানে দুই পরিবারের সদস্য ছাড়াও ছিলেন শোবিজের অনেক তারকারা।
আরও পড়ুন: ক্লাসরুমের দুষ্টু পোলাপানদের সঙ্গ দেবেন তাহসান-ঐশী
গত ২৪ সেপ্টেম্বর রণ-ঈশিতার বাগদান সম্পন্ন হয়। ছেলের বাগদানের খবর গায়ক আসিফ ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে জানিয়ে দিয়েছিলেন। সোমবার (৩ অক্টোবর) বিবাহ অনুষ্ঠানেও হাজির হয়েছিলেন চলচ্চিত্র, সংগীতসহ শোবিজের জনপ্রিয় তারকাসহ অনেকে।
আরও পড়ুন: বিয়ের তারিখ জানালেন বুবলী
২৬ সেপ্টেম্বর (সোমবার) ফেসবুক স্ট্যাটাসে ‘ওপ্রিয়া তুমি কোথায়’ খ্যাত আসিফ লিখেছিলেন, গোপালগঞ্জের মেয়ে ঈশিতার সঙ্গে তার বড় ছেলের আংটি বদল হয়েছে ২৪ সেপ্টেম্বর। ব্যক্তিগতভাবে ছোটবেলা থেকেই পরিচিত ছিল তাদের হবু পুত্রবধূ।
এই সুখ সংবাদকে তিনি ২০০১ সালে তার গানের জগতের সাফল্যের সঙ্গে তুলনা করেছেন। স্ট্যাটাসে লিখেছেন, শরতের ঝকঝকে ত্বকত্বকে রৌদ্রজ্জ্বল নীল আকাশে সাদা মেঘের ভেলায় ভাসছে আমার পরিবার। বড় ছেলের বিয়ের মাধ্যমে চমৎকার হাসিখুশী সুখী একটি একান্নবর্তী পরিবারের সঙ্গে একীভূত হতে পেরে খুব ভালো লাগছে।