উত্তরায় অবৈধ বারে ডিবির অভিযান

October 06, 2022 at 11:48PM
from jagonews24.com | rss Feed
রাজধানীর উত্তরায় কিং ফিশার রেস্টুরেন্টের লেক ভিউ নামে একটি অবৈধ বারে অভিযান চালাচ্ছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের উত্তরা বিভাগ।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) রাত সাড়ে ১০টা থেকে অভিযান চলছে বলে জাগো নিউজকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের উত্তরা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. আকরামুল হোসেন।
তিনি বলেন, উত্তরার ১২ নম্বর রোডের কিং ফিশার রেস্টুরেন্টের লেক ভিউ নামে একটি অবৈধ বারে অভিযান পরিচালনা করা হচ্ছে। এখন পর্যন্ত তারা বার দাবি করলেও বৈধ কাগজপত্র দেখাতে পারেনি।

অভিযান শেষে বিস্তারিত জানানো হবে বলেও জানান এই গোয়েন্দা কর্মকর্তা।
টিটি/ইএ