দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ৩

October 08, 2022 at 12:37AM
from jagonews24.com | rss Feed
ঝিনাইদহের আঠারো মাইল নামক স্থানে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা লেগে মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার (৭ অক্টোবর) রাত ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা ঝিনাইদহ ভেটেরিনারি কলেজের শিক্ষার্থী। তাদের মধ্যে মুরাদ ও তহিদুল নামে দুজনের পরিচয় পাওয়া গেছে।
ঝিনাইদহ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শামিমুল ইসলাম জানান, ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের ১৭ মাইল নামক স্থানে রাস্তার পাশে বিদ্যুতের পিলারবাহী একটি ট্রাক দাড়িয়ে ছিল। সেসময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তিনজন মারা যান।
তিনি বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। আরও একটি টিম ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। দুর্ঘটনার পর ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
আব্দুল্লাহ আল মাসুদ/কেএসআর