সাবেক ব্রিটিশ পাইলটদের নিয়োগ দিচ্ছে চীন, সতর্ক যুক্তরাজ্য


October 19, 2022 at 06:50AM
from somoynews.tv | RSS Feed

চীনের সামরিক বাহিনীর সঙ্গে নিজেদের অভিজ্ঞতা বিনিময় করতে চীন বিশাল অঙ্কের অর্থের প্রলোভন দেখিয়ে সাবেক ব্রিটিশ সামরিক পাইলটদের নিয়োগ দিচ্ছে। মঙ্গলবার (১৮ অক্টোবর) যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদন থেকে জানা যায়, চীনের বিপুল অর্থের প্রলোভনে সাবেক ব্রিটিশ পাইলটরা সাড়া দিচ্ছেন। ৩০ জনের মতো যুক্তরাজ্যের সামরিক পাইলট এরই মধ্যে চীনের পিপলস লিবারেশন আর্মির সদস্যদের প্রশিক্ষণ দিতে দেশটিতে গিয়েছিলেন বলে মনে করা হচ্ছে।

বিবিসি জানায়, যুক্তরাজ্য সাবেক ব্রিটিশ সামরিক পাইলটদের চীন সামরিক বাহিনীর হয়ে কাজ করার বিরুদ্ধে সতর্ক করার জন্য একটি গোয়েন্দা সতর্কতা জারি করছে। এই ধরনের পাইলটদের খুঁজে বের করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। সম্প্রতি তা আরও জোরালো করা হয়েছে বলেও পশ্চিমা কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

জানা যায়, পাইলটদের যে পরিমাণ অর্থের প্রস্তাব দেওয়া হচ্ছে, তা খুবই আকর্ষণীয় বলে জানিয়েছেন পশ্চিমা এক কর্মকর্তা। তাঁর ধারণা, কোনো কোনো ক্ষেত্রে তাঁদের ২ লাখ ৭০ হাজার ডলার পর্যন্ত দেয়া হচ্ছে।

আরও পড়ুন: ক্ষমা চেয়েছেন লিজ ট্রাস, পদত্যাগ করবেন না

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, পাইলটদের নিয়োগ বা প্রশিক্ষণ দেয়া যুক্তরাজ্যের বর্তমান কোনও আইনের সঙ্গে সাংঘর্ষিক নয় বা আইনের লঙ্ঘন নয়। তবে যুক্তরাজ্য এবং অন্যান্য দেশের কর্মকর্তারা এই কার্যকলাপকে বাধা দেয়ার চেষ্টা করছেন।

বিবিসি বলছে, পশ্চিমা যুদ্ধবিমান এবং পাইলটরা যেভাবে কাজ করে তা বোঝার জন্য অবসরপ্রাপ্ত ব্রিটিশ পাইলটদের ব্যবহার করা হচ্ছে। এসব তথ্য তাইওয়ানের মতো কোনো সংঘর্ষের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

একজন পশ্চিমা কর্মকর্তা জানান, চীনের বিমান বাহিনীর কৌশল এবং সক্ষমতা বিকাশে সাহায্য করার জন্য দেশটি পশ্চিমা সামরিক পাইলটদের দুর্দান্ত অভিজ্ঞতা গ্রহণ করছে।

আরও পড়ুন: রানির প্রিয় ঘোড়াগুলো বেঁচে দিচ্ছেন রাজা চার্লস

চীনের ভাড়া করা পাইলটদের কেও কেও বয়সে পঞ্চাশের কোটা পার করতে চলেছেন এবং অনেক আগেই সেনাবাহিনী থেকে অবসরে গেছেন। শুধু যুক্তরাজ্য নয় বরং এর অন্যান্য মিত্র দেশের পাইলটদেরকেও প্রস্তাব দেওয়া হচ্ছে।

যুক্তরাজ্য ২০১৯ সালে সাবেক সামরিক পাইলটদের নিয়োগের বিষয়টি জানতে পারে যা পরে প্রতিটি ঘটনা ধরে অনুসন্ধান করা হয়। তবে কোভিড মহামারির সময়ে এই প্রবণতা কমে আসে, যখন চীন ভ্রমণ ছিল প্রায় অসম্ভব। তবে গোয়েন্দা সতর্কতা জারির পর মনে করা হচ্ছে সাম্প্রতিক সময়ে এ ধরনের ঘটনা আবারও ঘটছে।

 

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url