যুবলীগ চেয়ারম্যানের রোগমুক্তি কামনায় দোয়া

October 03, 2022 at 04:54AM
from somoynews.tv | RSS Feed
করোনা আক্রান্ত বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশের রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২ অক্টোবর) বাদ আছর রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়া যুন নূরাইন হাফেজিয়া এতিমখানা ও মাদ্রাসায় সিদ্ধেশ্বরী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ নেতা আশ্রাফুল হাসান সরকার লিনাজের আয়োজনে এ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।
পরে বাংলাদেশ যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শেখ ফজলুল হক মনির সুযোগ্য সন্তান অধ্যাপক শেখ ফজলে শামস্ পরশের রোগমুক্তি, আশু সুস্থতা ও দীর্ঘাযু কামনা করে দোয়া করা হয়।
আরও পড়ুন: করোনা আক্রান্ত যুবলীগের চেয়ারম্যান শেখ পরশ
এ সময় যুবলীগ চেয়ারম্যানের দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চান যুবলীগ নেতা লিনাজ। পরে মুসল্লিদের মধ্যে তবারক বিতরণ করা হয়। দোয়া অনুষ্ঠানে যুবলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন। দোয়া ও মোনাজাত পরিচালনা মাওলানা হাফেজ মো. ফারুক।
গত ২৯ সেপ্টেম্বর করোনায় আক্রান্ত হন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ। বর্তমানে তিনি ডাক্তারের পরামর্শে নিজ বাসায় আইসোলেশনে আছেন।