অস্ট্রেলিয়াকে ধন্যবাদ দিলো ফিলিস্তিনি


October 19, 2022 at 07:49AM
from somoynews.tv | RSS Feed

অধিকৃত পশ্চিম জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসাবে দেয়া স্বীকৃতি প্রত্যাহার করায় অস্ট্রেলিয়া সরকারের ভূয়সী প্রশংসা করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। ফিলিস্তিনি কর্তৃপক্ষের নাগরিক কল্যাণবিষয়ক মন্ত্রী হোসেইন আল-শেখ মঙ্গলবার (১৮ অক্টোবর) এক টুইট বার্তায় এই প্রশংসা করেছেন। খবর এবিসি নিউজের।

হোসেইন আল-শেখ বলেছেন, জেরুজালেম আল-কুদসকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি না দেয়ার বিষয়ে অস্ট্রেলিয়ার সরকার যে সিদ্ধান্ত নিয়েছে এবং দুই রাষ্ট্রভিত্তিক সঙ্কট সমাধানের ক্ষেত্রে আন্তর্জাতিক প্রচেষ্টার প্রতি যে সমর্থন জানিয়েছে তার জন্য অস্ট্রেলিয়াকে আমরা ধন্যবাদ জানাই।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সোমবার (১৭ অক্টোবর) অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং বলেছিলেন, ফিলিস্তিন সংকটের গ্রহণযোগ্য এবং স্থায়ী সমাধানের লক্ষ্যে আন্তর্জাতিক প্রচেষ্টার প্রতি অস্ট্রেলিয়ার সরকার নিজেদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে।

আরও পড়ুন: অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বাহিনীতে আত্মহত্যা বাড়ছে

তিনি আরও বলেন, বায়তুল মুকাদ্দাসের মর্যাদা নির্ধারিত হবে ইসরাইল এবং ফিলিস্তিনিদের মধ্যকার আলোচনার ভিত্তিতে। কোনো একক সিদ্ধান্তের ভিত্তিতে এই মর্যাদা নির্ধারিত হতে পারে না।

এদিকে, জেরুজালেমের রাজধানীর স্বীকৃতি বাতিল করায় ইসরাইলের প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ অস্ট্রেলিয়ার ব্যাপক সমালোচনা করেছেন। তিনি বলেছেন, জেরুজালেম ইসরাইলের চিরন্তন রাজধানী এবং কখনই তা পরিবর্তন হবে না।

আরও পড়ুন: পশ্চীম তীরে ফিলিস্তিনি যুবককে গুলি করে হত্যা

ইসরাইলের প্রধানমন্ত্রী লাপিদ বলেন, আমরা কেবল আশা করতে পারি যে, অস্ট্রেলিয়ার সরকার অন্যান্য বিষয়গুলো আরও গুরুত্ব সহকারে এবং পেশাদারভাবে পরিচালনা করবে।

ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা আনুষ্ঠানিক প্রতিবাদ জানাতে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূতকে তলব করেছে।

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url