রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন মোমেন

October 14, 2022 at 05:50AM
from somoynews.tv | RSS Feed
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে দেখা করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) কাজাখস্তানের রাজধানী আস্তানায় চলমান ইন্টারঅ্যাকশন অ্যান্ড কনফিডেন্স বিল্ডিং মেজারস ইন এশিয়া (সিআইসিএ) শীর্ষ সম্মেলনের ফাঁকে দুজনের মধ্যে একটি সংক্ষিপ্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
এশিয়ার দেশগুলোর মধ্যে যোগাযোগ ও আস্থা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত হচ্ছে সিআইসিএ সম্মেলন।
আরও পড়ুন: রাশিয়া-ইউক্রেন দ্বন্দ্বের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর
এক বার্তায় জানানো হয়, লাভরভের সঙ্গে বৈঠকে রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক মহলের জোরালো সমর্থনের ওপর গুরুত্ব আরোপ করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।