বিপিএলে বরিশালের হয়ে মাঠ মাতাবেন সাকিব

October 22, 2022 at 07:00AM
from somoynews.tv | RSS Feed
এবারও বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফরচুন বরিশালের হয়ে খেলবেন সাকিব আল হাসান। শুক্রবার (২১ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে বরিশাল ফ্র্যাঞ্চাইজি।
বরিশাল ফ্র্যাঞ্চাইজি জানিয়েছে, ‘আসন্ন বিপিএলে ফরচুন বরিশালের হয়ে মাঠ মাতাবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।’
প্রতিযোগিতাটির গত আসরে বরিশালকে নেতৃত্বও দিয়েছিলেন সাকিব। এবারের আসরেও তাকে হয়তো অধিনায়কের ভূমিকায় দেখা যাবে।
আরও পড়ুন: রংপুরের হয়ে খেলবেন পাকিস্তানের তিন তারকা
বরিশাল দলে ভিড়িয়েছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল ও রাহকিম কর্নওয়ালকেও। কর্নওয়াল কিছুদিন আগে টি-টোয়েন্টিতে ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে রেকর্ড গড়েছিলেন। দীর্ঘদেহী এই ক্রিকেটারকে দলে নিয়েছে বরিশাল। সেইসঙ্গে আফগানিস্তানের ইব্রাহিম জাদরান ও করিম জানাতের সঙ্গেও চুক্তি করেছে তারা। গতবার বরিশালকে প্রতিনিধিত্ব করা গেইলকেও এবার এই দলের জার্সিতে দেখা যাবে।
বিপিএলে এবার দেখা যাবে পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ রিজওয়ান ও হাসান আলি, মোহাম্মদ নেওয়াজ, হারিস রউফ, মোহাম্মদ আমির, শোয়েব মালিককেও। বিপিএল ফ্র্যাঞ্চাইজি রংপুরের সঙ্গে আগেই চুক্তিবদ্ধ হয়েছেন দেশটির অভিজ্ঞ ক্রিকেটার শোয়েব মালিক।
আরও পড়ুন: সিলেটের অধিনায়ক মাশরাফী, থাকছেন আমিররা
রংপুর কিনেছে আফগানিস্তানের আজমতউল্লাহ উমরজাই, শ্রীলঙ্কার পাথুম নিসাঙ্কা ও জেফরে ভেন্ডারসেকে। ক্রিকবাজ জানাচ্ছে, রংপুর মোহাম্মদ নওয়াজকে কেনার কথাও ভাবছে। টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সে দেখা যাবে শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ রিজওয়ান ও হাসান আলিকে।