এক ম্যাচেই ১১ গোল সাবিনার, সুমাইয়ার গোল ৬টি


October 15, 2022 at 05:18AM
from somoynews.tv | RSS Feed

মালদ্বীপের ঘরোয়া ফুটসাল টুর্নামেন্টের এক ম্যাচে একাই ১১ গোল করেছেন সাফ জয়ী বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন। আরেক বাংলাদেশি মাতসুশিমা সুমাইয়া করেছেন ৬ গোল। তাতে তাদের দল ধিবেহি সিফাইং ২৬-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে ক্লাব এমওয়াইএসকে।

শুধু মালদ্বীপে না, সব ধরনের ফুটবলেই সাবিনা রীতিমতো গোলের বন্যা বইয়ে দেন। নেপালে সাফ জেতার মিশনেও তিনি প্রতিপক্ষের জন্য ভয়ঙ্কর এক নামে পরিণত হয়েছিলেন। পুরো আসর মাতিয়ে গোল্ডেন বুট জেতেন বাংলাদেশ অধিনায়ক সাবিনা। শিরোপা জেতার পথে ৮টি গোল করেন তিনি।

আরও পড়ুন: র‍্যাঙ্কিংয়ে ৭ ধাপ এগিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল

আসরের শুরু থেকেই নিজের পায়ের জাদু দেখিয়ে গেছেন বাংলাদেশ অধিনায়ক। গ্রুপপর্বে মালদ্বীপকে ৩-০ গোলে উড়িয়ে দেয়ার ম্যাচে জোড়া গোল করেন তিনি। এরপর পাকিস্তানের বিপক্ষে তুলে নেন আসরে নিজের প্রথম হ্যাটট্রিক। গ্রুপপর্বের ওই ম্যাচে পাকিস্তানকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছিল লাল সবুজের প্রতিনিধিরা।

আরও পড়ুন: কলসিন্দুরের সাফজয়ীদের পুরস্কৃত করল জেলা প্রশাসন 

সেমিফাইনালে ৩ গোল করে আসরে নিজের দ্বিতীয় হ্যাটট্রিক তুলে নেন সাবিনা। আর তাতে ৮ গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোল স্কোরারের তালিকায় সবাইকে ছাড়িয়ে যান তিনি।

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url