বিএনপির ৩৭ নেতাকর্মী জামিনে মুক্ত

October 23, 2022 at 11:40PM
from jagonews24.com | rss Feed
খুলনায় বিভাগীয় সমাবেশ চলাকালে গ্রেফতার বিএনপির ৩৭ নেতাকর্মী জামিনে মুক্ত হয়েছেন।
রোববার দিনগত রাতে খুলনা জেলা কারাগার ফটকে কারামুক্তদের ফুল দিয়ে বরণ করেন বিএনপি নেতারা।
খুলনা মহানগর বিএনপির সদস্য এহতেশামুল হক শাওন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
নগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক মাসুদ পারভেজ বাবু জানান, আটকদের মধ্যে খুলনা ছাড়াও অন্যান্য জেলা থেকে সমাবেশে যোগ দিতে আসা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী রয়েছেন। গণসমাবেশে অংশ নিতে এসে তারা পুলিশি হয়রানি ও মামলার শিকার হন। আজ সাবেক কাউন্সিলর মাহমুদ আলম বাবু মোড়লসহ ৩৭ জন জামিনে মুক্ত হয়েছেন।
কারা ফটকে বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন- যুগ্ম আহ্বায়ক বদরুল আনাম খান, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, একরামুল হক হেলাল, মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, সদস্য রফিকুল ইসলাম বাবু, নগর বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত শরিফুল ইসলাম টিপুসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।
আলমগীর হান্নান/এমকেআর