ইরানের মাজারে বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলি, নিহত ১৫


October 27, 2022 at 05:27AM
from somoynews.tv | RSS Feed

ইরানে দক্ষিণাঞ্চলে বন্দুকধারীদের হামলায় নারী ও শিশুসহ ১৫ জন নিহত হয়েছে।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, এই ঘটনায় অন্তত ৪০ জন আহত হয়েছে। ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর সিরাজে শিয়া মুসলিমদের এক মাজারে এই হামলার ঘটনা ঘটে।

 

ইরানের রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদ মাধ্যম ইরনা জানায়, বুধবার(২৬ অক্টোবর) সন্ধ্যায় ৩ জন বন্দুকধারী মাজারে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায়। এ সময় হতাহতের ঘটনা ঘটেছে। দুই বন্দুকধারীকে গ্রেফতার করা হলেও এক পালিয়েছে বলে জানিয়েছে তারা। 

 

আরও পড়ুন: নিষেধাজ্ঞা-রাজনীতি-সংকট, কোন পথে ইরান?

 

 এদিকে হামলার উদ্দেশ্য জানা না গেলেও ইরনা একে 'তাকফিরি সন্ত্রাসী' কাজ বলে অবিহিত করেছে। এই সন্ত্রাসীরা ইসলামিক স্টেট জঙ্গিগোষ্ঠীদের সঙ্গে সম্পর্কিত বলে জানিয়েছে তারা। এদিকে হামলাকারীরা ইরানের নাগরিক নয় বলে জানিয়েছে ইরানের আরেকটি সংবাদ মাধ্যম। 

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url