কর্মী হত্যার প্রতিবাদে রংপুরে বিএনপির শোক র্যালি

October 11, 2022 at 06:38AM
from somoynews.tv | RSS Feed
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম, যুবদল নেতা নূরে আলম ও শাওনের মৃত্যুর প্রতিবাদে শোক র্যালি করেছে রংপুর জেলা বিএনপি।
সোমবার (১০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে শতাধিক নেতাকর্মীর সমন্বয়ে নগরীর শাপলা চত্বর থেকে একটি মিছিল বের হয়।
বিএনপি নেতাকর্মীরা সড়কে সমাবেশ করতে চাইলে পুলিশের অনুমতি না থাকায় দলীয় কার্যালয়ের সামনেই সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।
আরও পড়ুন: বেশি বাড়াবাড়ি করলে খালেদা জিয়াকে কারাগারে পাঠানো হবে: তাপস
সমাবেশে বক্তারা বলেন, নেতাকর্মীদের শোককে শক্তিতে রূপান্তর করে কঠোর আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করবে বিএনপি।
এ সময় দেশব্যাপী গুম, খুন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি এবং দলীয় চেয়ারম্যান খালেদা জিয়ার মুক্তি ও তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবিতে আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠেয় রংপুর বিএনপির বিভাগীয় সমাবেশকে সফল করতে নেতাকর্মীদের আহবান জানান নেতারা। পরে নিহত নেতাকর্মীদের শান্তি কামনায় মোনাজাত করেন নেতাকর্মীরা।
আরও পড়ুন: সরকার জন-বিস্ফোরণ ঠেকাতে পারবে না: মির্জা ফখরুল
সমাবেশে জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনিসুর রহমান লাকুর সঞ্চালনায় সমাবেশে বক্তৃতা করেন দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী।