গোপালগঞ্জে হত্যা মামলার আসামির মৃত্যুদণ্ড


October 28, 2022 at 05:56AM
from somoynews.tv | RSS Feed

গোপালগঞ্জের মুকসুদপুরের বিবেক শাখারী হত্যা মমলায় মহানন্দ তালুকদারকে (৪৯) মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আমলী আদালত। সেই সঙ্গে আসামিকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। মামলার অপর ৩ আসামিকে বেকসুর খালাস দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুরে গোপালগঞ্জের অতিরিক্ত দায়রা জজ মো. আব্বাস উদ্দীন এ রায় ঘোষণা করেন।


সাজাপ্রাপ্ত মহানন্দ তালুকদার গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার দক্ষিণ জলিরপাড় গ্রামের পঞ্চানন তালুকদারের ছেলে। মামলার রায়ের সময় আসামিরা আদালতে অনুপস্থিত ছিলেন।

বেকসুর খালাস পেয়েছেন- মহানন্দ তালুকদারের ভাই আনন্দ তালুকদার, স্ত্রী মেনুকা তালুকদার ও সহযোগী স্বপন মৃধা।

মামলার বিবরণে জানা গেছে, ২০০৮ সালের ২৯ মে বিবেক শাখারীর স্ত্রী শিবানী রানী শাখারী একটি এনজিও থেকে ১০ হাজার টাকা ঋণ নিয়ে স্বামীর হাতে তুলে দেন। বিবেক তাসের জুয়া খেলতেন। তার জুয়া খেলার সঙ্গী মহানন্দ তালুকদারসহ অন্যান্যরা জানতে পারেন বিবেকের কাছে ১০ হাজার টাকা আছে। তারা এই টাকা ছিনিয়ে নিতে বিবেককে কৌশলে ডেকে নিয়ে যান। পরে তার কাছ থেকে টাকা ছিনিয়ে নিয়ে তাকে হত্যা করে মরদেহ একটি পাটক্ষেতে ফেলে রাখে। পরদিন ৩০ মে পুলিশ বিবেকের মরদেহ ওই পাটক্ষেত থেকে উদ্ধার করে। এ ঘটনায় বিবেকের ভাই বিনয় শাখারী বাদী হয়ে ৩০ মে মহানন্দ তালুকদারসহ ৪ জনকে আসামি করে মুকসুদপুর থানায় হত্যা মামলা করেন।


আরও পড়ুন: নারায়ণগঞ্জে কিশোরীকে ধর্ষণের পর হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড


দীর্ঘ তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা ইব্রাহিম পাটোয়ারী ২০০৮ সালের ১১ নভেম্বর ৪ আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। সাক্ষ্যপ্রমাণ গ্রহণ শেষে বিচারক মহানন্দ তালুকদারকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডাদেশ দেন।

রাষ্ট্রপক্ষে এপিপি মো. শহিদুজ্জামান খান ও আসামিপক্ষে অ্যাডভোকেট শওকত আলী সিকদার মামলাটি পরিচালনা করেন।

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url