প্রতিকূল পরিস্থিতিতেও প্রাথমিকের পাঠদান অব্যাহত রাখার নির্দেশ


October 25, 2022 at 12:17AM
from jagonews24.com | rss Feed

ঘূর্ণিঝড় সিত্রাং-এর ফলে সৃষ্ট ভয়াবহ পরিস্থিতির মধ্যেও সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। নিয়মিত পাঠদান চালু রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে মাঠ পর্যায়ের কর্মকর্তা-শিক্ষকদের।

সোমবার ডিপিই’র সহকারী পরিচালক নাসরিন সুলতানা স্বাক্ষরিত এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, চট্টগ্রাম, খুলনা এবং বরিশাল বিভাগের উপকূলীয় জেলাসমূহসহ অন্যান্য জেলায় ঘূর্ণিঝড় সিত্রাং-এর সম্ভাব্য প্রভাবের বিষয়ে সর্তকতামূলক ব্যবস্থা গ্রহণসহ বিদ্যালয়গুলোতে শ্রেণি পাঠদান চালু রাখার বিষয়ে স্থানীয় জেলা ও উপজেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে হবে। তাদের সঙ্গে যোগাযোগ করে শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান চালু রাখতে মাঠ কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশনা প্রদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে সিত্রাংয়ের পরিস্থিতির কথা বিবেচনা করে চট্টগ্রাম, খুলনা এবং বরিশাল বিভাগের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার রাতে মন্ত্রণালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

এসব বিভাগের বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ক্ষতিগ্রস্ত মানুষের আশ্রয়স্থান তৈরির নির্দেশনাও দেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও স্কুল-কলেজ খুলে পাঠদান করা হবে।

অন্যদিকে বৈরী আবহাওয়ার কারণে আগামীকাল মঙ্গলবার (২৫ অক্টোবর) একাধিক বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা বন্ধ রাখার ঘোষণাও দেওয়া হয়েছে।

এমএইচএম/এমএইচআর


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url