এসি মেরামতের সময় হঠাৎ বিস্ফোরণে যুবক নিহত

October 16, 2022 at 07:19AM
from somoynews.tv | RSS Feed
গাজীপুরে একটি কারখানার পুরাতন এসি মেরামতের সময় হঠাৎ বিস্ফোরণে লাবলু রহমান (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও একজন।
শনিবার (১৫ অক্টোবর) শ্রীপুর উপজেলার নয়াপাড়া গ্রামে ‘আমান হ্যাচারিতে এ ঘটনা ঘটে। নিহত লাবলু রহমানের বাড়ি জয়পুরহাটে বলে জানা গেছে।
গাজীপুর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ড সদস্য মো. নিজাম উদ্দিন বলেন, দুই টনের একটি পুরাতন এসি খুলে মেরামতের সময় হঠাৎ বিস্ফোরণ হয়। এসময় মেরামতকারী লাবলু রহমানের মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান।
আরও পড়ুন: ঢাকা মেডিকেলে এসি বিস্ফোরণ
আমান হ্যাচারির জিএম জাহাঙ্গীর আলম সময় সংবাদকে বলেন, হ্যাচারির একটি এসি খুলে ফ্লোরে মেরামত করার সময় হঠাৎ বিস্ফোরণ হয়। মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে অতিরিক্ত রক্তক্ষরণে ওই যুবকের মৃত্যু হয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, এসি বিস্ফোরণের পরপরই আহত এক মিস্ত্রিকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এরপর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত এসি মিস্ত্রির স্বজনরা অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
]]>