উইন্ডিজের পর ইংল্যান্ডের সঙ্গেও জিততে চায় আয়ারল্যান্ড

October 26, 2022 at 06:57AM
from somoynews.tv | RSS Feed
আয়ারল্যান্ডের কাছে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। দুবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিদায় করে দেয়া সেই আয়ারল্যান্ড বুধবার (২৬ অক্টোবর) সুপার টুয়েলভের ম্যাচে মুখোমুখি হচ্ছে শক্তিশালী ইংল্যান্ডের। মেলবোর্ন স্টেডিয়ামে দুদলের ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় সকাল ১০টায়। এ ম্যাচেও জয় পেতে চায় আইরিশরা।
ইংল্যান্ড বনাম আয়ারল্যান্ড, লড়াইটা অনেকটাই অসম। টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের ২ নম্বর দলটার বিপক্ষে ১২ নম্বর দলের। তবুও বিশ্বকাপের উত্তাপ বলে কথা, বড় মঞ্চে যে আগুনে এর আগেও পুড়েছে ইংল্যান্ড। তাই তো অনুশীল সিরিয়াস গোটা দল। সাম্প্রতিক সময়ের ইংল্যান্ড টি-টোয়েন্টির বড় বিজ্ঞাপণ। তাদের আক্রমণাত্মক ক্রিকেট এই ফরম্যাটের সংজ্ঞা আগেই বদলে দিয়েছে। তবে প্রথম ম্যাচে আফগান জুজুর ভয়ে নড়বড়ে ছিলো টপঅর্ডার। ছক্কার মার ছিলো মোটে একটা। আইরিশ ম্যাচকে সামনে রেখে বিগ শট নিয়ে হয়েছে বিশেষ কাজ।
আরও পড়ুন: বিশ্বকাপে ফের ভারত-পাকিস্তান ম্যাচ?
ব্যাটিংয়ের সঙ্গে ইংল্যান্ডের ভরসার নাম পেস অ্যাটাক, স্টোকস, ওকস, উডের সঙ্গে স্যাম কুরানের মরণ সুইং। এ ম্যাচে একাদশে ফিরতে পারেন মঈন আলী। তবুও আইরিশদের নিয়ে সতর্ক ইংলিশ শিবির। এ নিয়ে জস বাটলার বলেন, আয়ারল্যান্ড আপনাকে কখনই স্বস্তি দিবে না। ওয়ানডে বিশ্বকাপে এর আগে তাদের বিপক্ষে আমরা হেরেছিলাম। প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। প্রতিটি ম্যাচ নিয়েই আলাদা পরিকল্পনা থাকে। এটা ঠিক এ ম্যাচে দলের একাদশে পরিবর্তন আসতে পারে।
আরও পড়ুন: বাংলাদেশের গ্রুপ থেকে সেমিতে খেলবে কারা, বাশারের ভবিষ্যদ্বাণী
প্রথম রাউন্ডে ক্যারিবিয়ানদের বিপক্ষে ৯ উইকেটের বিশাল ব্যবধানে জয় পেয়েছিল আয়ারল্যান্ড। পল স্টার্লিং, অ্যান্ড্রু বালবার্নি, লর্কান টাকার; সবাই আছেন দারুণ ছন্দে। তা ইতো নতুন ইতিহাস গড়ার লক্ষ্য দলটির। অধিনায়ক বালবার্নি বলেন, ‘ আমারা স্রেফ জিততে চাই। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যেখানে শেষ করেছি, সেখান থেকেই শুরু করতে চাই। ইংল্যান্ড কেমন দল আমরা জানি, তবে আমারা শুধু নিজেদের দিকেই মনোযোগ দিতে চাই।