আইয়ারের সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সহজ জয় ভারতের


October 10, 2022 at 06:38AM
from somoynews.tv | RSS Feed

বৃষ্টিবিঘ্নিত প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৯ রানে হেরেছিল ভারত। তবে দ্বিতীয় ওয়ানডেতে ৭ উইকেটে জিতেছে ভারত। এ দিন অপরাজিত সেঞ্চুরি হাঁকিয়ে দলকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন শ্রেয়াস আইয়ার।

রোববার (৯ অক্টোবর) টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৭৮ রান করে দক্ষিণ আফ্রিকা। জবাবে  ব্যাট করতে নেমে শ্রেয়াস আইয়ারের অপরাজিত ১১৩ রানের ওপর ভর করে ৭ উইকেটে জয় পায় ভারত।

আগে ব্যাট করতে নেমে  মোহাম্মদ সিরাজের বলে ৫ রান করে বোল্ড হন প্রোটিয়া ওপেনার কুইন্টন ডি কক। অন্য ওপেনার জানেমান ম্যালান ২৫ রান করেন।

আরও পড়ুন:বাটলার-হেলসের পর উডের নৈপুণ্যে ইংল্যান্ডের জয়

তিন নম্বরে ব্যাট করতে নেমে রেজা হেনরিকস ৭৬ বলে নয়টি চার ও এক ছক্কায় ৭৪ রানের ইনিংস খেলেন। চার নম্বরে নেমে ৭৯ রানের ইনিংস খেলেছেন এইডেন মার্করাম। তার ইনিংসে ছিল আটটি চার ও একটি ছয়ের মার। এছাড়া হেনরিখ ক্লাসেনের ৩০ ও ডেভিড মিলারের ৩৫ রানে ভর করে দক্ষিণ আফ্রিকা ৭ উইকেটে ২৭৮ রান তোলে।

প্রোটিয়াদের হয়ে বোর্জা ফরচুন, ওয়েন পার্নেল ও কাগিসো রাবাদা নিয়েছেন একটি করে উইকেট।

জবাব দিতে নেমে শুরুতেই মাত্র ১৩ রান করে আউট হয়ে যান অধিনায়ক শিখর ধাওয়ান। আরেক ওপেনার শুভমান গিল করেন ২৮ রান।

আরও পড়ুন:আবার দুঃসংবাদ ভারত শিবিরে

এরপর তিন ও চার নম্বরে নেমে ইশান কিশান ও শ্রেয়াস আইয়ার ১৬১ রানের জুটি গড়েন। ইশান অল্পের জন্য সেঞ্চুরি মিস করেন। ৮৪ বলে চারটি চার ও সাতটি ছক্কায় ৯৩ রান করে ফরচুনের শিকারে পরিণত হন। ততক্ষণে অবশ্য ম্যাচ অনেকটাই ভারতের হাতের মুঠোয়। বাকি পথটুকু সঞ্জু স্যামসনকে নিয়ে সহজেই পাড়ি দেন আইয়ার। শ্রেয়াস খেলেন ১১১ বলে ১৫ চারে ১১৩ রানের দারুণ ইনিংস। সানজু ৩৬ বলে ৩০ রানে অপরাজিত থাকেন। শেষ পর্যন্ত ৭ উইকেট ও ২৫ বল  হাতে রেখে জয় পায় ভারত।

ভারতের হয়ে মোহাম্মদ সিরাজ দারুণ বোলিং করেছেন। তিনি ১০ ওভার হাত ঘুরিয়ে মাত্র ৩৮ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। এছাড়া ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, শার্দুল ঠাকুর ও শাহবাজ আহমেদ ১টি করে উইকেট নেন।

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url