যাত্রাবাড়ী-ডেমরায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা

September 16, 2022 at 01:21AM
from jagonews24.com | rss Feed
রাজধানীর যাত্রাবাড়ী ও ডেমরা এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে অভিযান চালিয়েছে তিতাস গ্যাস ও ঢাকা জেলা প্রসাশন। অভিযানে ১০টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের পাশাপাশি পাঁচ লাখ ৬৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) তিতাস গ্যাস মেট্রো ঢাকা বিপণন বিভাগ-১ টিকাটুলি এলাকাধীন যাত্রাবাড়ী ও ডেমরা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন ঢাকা জেলা প্রসাশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন হক। তিতাসের পক্ষে নেতৃত্ব দেন মেট্রো ঢাকা বিপণন বিভাগ-১ এর ডিজিএম প্রকৌশলী মনিরুল ইসলাম।
এ বিষয়ে প্রকৌশলী মনিরুল ইসলাম জাগো নিউজকে বলেন, ১০ জনের মধ্যে আবাসিক সংযোগ থেকে বাণিজ্যভাবে গ্যাস ব্যবহার করছিলেন তিনজন। তারা প্রত্যেকেই ওয়াশিং প্রতিষ্ঠান পরিচালনা ও কাপড় লন্ড্রির কাজ করতেন।অবৈধভাবে আবাসিক সংযোগ ব্যবহার করছিলেন চারজন গ্রাহক। বিল বকেয়া ছিল একজনের।

এছাড়া বিলের কাগজ দেখাতে পারেননি একজন। একজন গ্রাহক অতিরিক্ত ছয়টি ডাবল চুলা ব্যবহার করছিলেন। ১০ জনের মধ্যে সাতজনকে পাঁচ লাখ ৬৩ হাজার টাকা জরিমানা করা হয়। বাকি তিনজন নথিপত্র আছে দাবি করে তিতাস অফিসে গিয়ে দেখাবেন বলে সময় চেয়েছেন। যোগ করেন তিনি।
এমআইএস/ইএ