দুই শিশুসহ মাঝনদীতে গৃহবধূর ঝাঁপ!


September 04, 2022 at 07:41AM
from somoynews.tv | RSS Feed

কুষ্টিয়ায় পারিবারিক কলহের জেরে দুই শিশু সন্তানকে নিয়ে নৌকা থেকে লাফিয়ে মেঘনা খাতুন (৩০) নামের এক গৃহবধূ আত্মহত্যার চেষ্টা করেছেন।

শনিবার (০৩ সেপ্টেম্বর) বিকেলে গড়াই নদীতে এ ঘটনা ঘটে। এ সময় তিনজন যুবক নিজেদের জীবন বাজি রেখে নদীতে লাফিয়ে গৃহবধূ ও তার দুই শিশু সন্তানকে উদ্ধার করেন। উদ্ধারের পর তাদের কুষ্টিয়া কুমারখালী উপজেলার কয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নেয়া হয়।

উদ্ধারকৃতরা হলেন- কয়া ইউনিয়নের ঘোড়ার ঘাট এলাকার হাফিজুর রহমানের স্ত্রী মেঘনা খাতুন, তার দুই সন্তান হাফজা (২) ও হাফিজা (৪)।

মেঘনা খাতুন জানান, তার স্বামীর তালাকপ্রাপ্ত পূর্বের স্ত্রীর এক মেয়ে রয়েছে। সেই মেয়েকে নিয়ে নানা অভিযোগ এনে তাকে মারধর করা হয়। প্রায় সময় বাড়ি থেকে বের করে দেয়ার কথাও বলেন তার স্বামী। কোথায় যাবেন, কি করবেন এসব চিন্তা থেকেই পানিতে ঝাঁপিয়ে আত্মহত্যার সিদ্ধান্ত নেন তিনি।

আরও পড়ুন: জামালপুরে খেলতে গিয়ে ডোবায় পড়ে শিশুর মৃত্যু

স্বামী হাফিজুর রহমান জানান, আগের পক্ষের এক মেয়ে রয়েছে তার। সেই মেয়েকে নিয়ে তার স্ত্রী প্রায়ই অশান্তি করেন। শনিবার বিদ্যুৎ লাইনে হাত দিয়ে আত্মহত্যাও করতে গিয়েছিলেন তার স্ত্রী। সেজন্য তাদের মাঝে ঝগড়াও হয়। পরে জানতে পারেন যে তার দুই মেয়েকে নিয়ে বিকেলে গড়াই নদীতে লাফিয়ে আত্মহত্যা করতে গিয়েছিল তার স্ত্রী মেঘনা খাতুন।

মেঘনা ও তার দুই শিশু সন্তানকে উদ্ধারকারী মামুন জানান, তিনি কুষ্টিয়া থেকে কয়া আসার পথে নৌকা থেকে এক মহিলাকে দুই বাচ্চাসহ নদীতে লাফাতে দেখেন। সঙ্গে সঙ্গে তিনি নৌকা থেকে লাফিয়ে পড়েন। এ সময় তার পিছনে আরও দুজন পানিতে লাফ দেন। পরে তিনজন মিলে তাদের উদ্ধার করেন।

কয়া ইউপি চেয়ারম্যান আলী হোসেন জানান, পারিবারিক কলহের জেরে দুই কন্যাশিশু নিয়ে এক মা নদীতে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। লোকজন উদ্ধার করে তার কাছে নিয়ে আসলে কলহের মীমাংসা করে বাড়িতে পাঠিয়ে দেন তিনি।

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url