গাজায় ৫ ফিলিস্তিনির মৃত্যুদণ্ড কার্যকর


September 05, 2022 at 06:24AM
from somoynews.tv | RSS Feed

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় পাঁচ ফিলিস্তিনির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এর মধ্যে দুই জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে ‘ইসরাইলের সঙ্গে গোপন যোগাযোগ’ রাখার অভিযোগে।

এ পাঁচ ফিলিস্তিনির মৃদ্যুদণ্ড দিয়েছে উপত্যকার ক্ষমতাসীন ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে রোববার (৪ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করা হয়। খবর আল-জাজিরা।

এর আগে পাঁচ বছর আগে ২০১৭ সালে গাজায় মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। খবরে বলা হয়, রোববার (৪ সেপ্টেম্বর) ওই পাঁচজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এদিকে স্থানীয় ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এই মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় নিন্দা জানিয়েছে।

হামাসের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘দখলদার ইসরাইলের সঙ্গে গোপন যোগাযোগ রাখার কারণে সাজাপ্রাপ্ত দুইজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। আরও তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে হত্যার দায়ে।’

আরও পড়ুন: ফিলিস্তিনিদের প্রেমে পড়তেও ইসরাইলের অনুমতি!

বিবৃতিতে হামাসের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, ‘সকল আইনি প্রক্রিয়া শেষে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। রায় আগেই চূড়ান্ত ছিল, যার বাস্তবায়ন ছিল বাধ্যতামূলক। দোষী সাব্যস্ত সবাইকে আত্মপক্ষ সমর্থনের পূর্ণ অধিকার প্রদান করা হয়েছে।’

মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ওই পাঁচ ফিলিস্তিনির ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি হামাস। তবে বলা হয়েছে, ইসরাইলের সঙ্গে গোপন যোগাযোগের কারণে যে দুইজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে তাদের জন্ম ১৯৭৮ ও ১৯৬৮ সালে।

দুই জনের মধ্যে বয়সে বড় ব্যক্তি অবরুদ্ধ গাজার দক্ষিণের খান ইউনিস এলাকার অধিবাসী। হামাস বলেছে, নিজের এলাকার ও প্রতিরোধ যুদ্ধের গোপন তথ্য ইসরাইলকে জানিয়ে দেওয়ার অভিযোগে ১৯৯১ সালে তাকে দোষী সাব্যস্ত করা হয়।

আরও পড়ুন: দুই মার্কিন ড্রোন জাহাজ আটকে রাখল ইরান

আর দ্বিতীয়জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয় ২০০১ সালে ইসরাইলকে গোয়েন্দা তথ্য সরবরাহ করার অভিযোগে। হামাসের বিবৃতিতে বলা হয়, তার দেওয়া গোয়েন্দা তথ্যের কারণে একাধিক ফিলিস্তিনি ইসরাইলি বাহিনীর হাতে নিহত হয়।

ইসরাইলের সঙ্গে গোপন যোগাযোগ ও তথ্য সরবরাহকে বড় অপরাধ বিবেচনা করে হামাস। একই অভিযোগে সাম্প্রতিক বছরগুলোতে বেশ কিছু ফিলিস্তিনির মৃত্যুদণ্ড দিয়েছে কর্তৃপক্ষ। তবে রোববারের মৃত্যুদণ্ড ছিল ২০১৭ সালের পর প্রথম।

 

 

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url