দুপুরের খাবার খেয়ে মাদরাসায় ফেরা হলো না আলীর


September 24, 2022 at 07:03AM
from somoynews.tv | RSS Feed

ব্যাটারি চালিত ইজিবাইকের ধাক্কায় মোহাম্মদ আলী (৮) নামে এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) রাতে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

মোহাম্মদ আলী ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার ডাকাতিয়া গ্রামের সাদেক আলীর ছেলে। চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার গোপালপুর দারুল উলুম কওমী মাদরাসার নূরানী বিভাগের দ্বিতীয় শ্রেণির ছাত্র।

জানা যায়, গোপালপুর গ্রামের একটি বাড়ি থেকে দুপুরের খাবার খেয়ে মাদরাসায় ফিরছিলো মোহাম্মদ আলী। এ সময় রাস্তা পার হতে গিয়ে একটি ইজিবাইক ধাক্কা দেয় তাকে। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। পরে রাতে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

আরও পড়ুন: নবাবগঞ্জে ডোবার পানিতে পড়ে শিশুর মৃত্যু

দামুড়হুদা থানার ওসি ফেরদৌস ওয়াহেদ ঘটনা নিশ্চিত করে জানান, ইজিবাইকের চাপায় আহত মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। এ বিষয়ে আমরা প্রয়োজনীয় আইনি-ব্যবস্থা নিবো।

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url