বগুড়ায় আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা


September 29, 2022 at 07:36AM
from somoynews.tv | RSS Feed

বগুড়ার শেরপুর পৌর আওয়ামী লীগের নেতা শেখ মর্তুজা কাওসার অভিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২৮ সেপ্টেম্বর) উপজেলার এমএম কার ওয়াশের পেছনের জঙ্গলে সন্ধ্যা সাড়ে ৬টায় এ ঘটনা ঘটে।

শেখ মর্তুজা উপজেলার খন্দকারপাড়ার মৃত হোসেন কামালের ছেলে। তিনি এলাকায় হাট-বাজার ইজারা ও স্টক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। শেরপুর পৌর আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির নেতা ছিলেন নিহত মর্তুজা।

স্থানীয়রা জানান, সন্ধ্যায় শেরপুর উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটি কারওয়াশের দোকানে শেখ মর্তুজা নিজের বাইক পরিষ্কার করতে দেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত অস্ত্রসহ হামলা করলে মর্তুজা দৌঁড়ে পিছনের জঙ্গলের ভিতরে পালিয়ে যায়। কিন্তু সেখানেই তাকে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। 

পরে স্থানীয়রা শেখ মর্তুজাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: ‘পুলিশের উপস্থিতিতে’ ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা, গ্রেফতার ৬

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আভ্যন্তরীণ কোন্দলে এই হত্যাকাণ্ডের ঘটনা বলে জানতে পেরেছি। ঘটনার সঙ্গে কারা জড়িত এই মুহূর্তে বলা যাচ্ছে না। মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেলের মর্গে রয়েছে। এখনও পর্যন্ত থানায় কেউ অভিযোগ দেয়নি। তবে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।


 

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url