মানবপাচারের দায়ে গ্রেফতার ৪, বিপুল সংখ্যক পাসপোর্ট জব্দ


September 25, 2022 at 10:55PM
from jagonews24.com | rss Feed

মানবপাচারের অভিযোগে সংঘবদ্ধ এক চক্রের অন্যতম হোতাসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশের এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় তাদের কাছ থেকে বিপুল সংখ্যক পাসপোর্ট জব্দ করা হয়।

রোববার (২৫ সেপ্টেম্বর) রাতে কুমিল্লার চৌদ্দগ্রাম এবং রাজধানীর গুলশান এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্য প্রমাণের ভিত্তিতে র‌্যাব-৩ এর একটি দল তাদের গ্রেফতার করে।

জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৩ অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

টিটি/কেএসআর


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url