নারায়ণগঞ্জে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৮ সদস্য গ্রেফতার


September 02, 2022 at 07:26AM
from somoynews.tv | RSS Feed

নারায়ণগঞ্জের ফতুল্লায় দেশীয় তৈরি ধারালো অস্ত্র সহ কিশোর গ্যাংয়ের আট সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) রাতে সদর উপজেলার ফতুল্লা থানার শাসনগাও শিল্পনগীর বিসিকস্থ শাহী মসজিদের পেছনের গলি থেকে তাদের গ্রেফতার করা হয়।

এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে দেশীয় তৈরি তিনটি রামদা উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- সোহান (২০), আরিফ (১৮), রাব্বি (২০), রবিন (১৯),আরিফুর (১৯), সোহান টু (১৮), শাহিন (১৯) ও মাজিদুল (২০)।

 

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ইনচার্জ (ওসি) শেখ রিজাউল হক দিপু জানান, বৃহস্পতিবার রাত আটটার দিকে স্থানীয়দের সহায়তায় বিসিক এলাকা থেকে পুলিশ কিশোর গ্যাংয়ের আট সদস্যকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে বেশ কিছু ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

 

আরও পড়ুন: নারায়ণগঞ্জে-কিশোর-গ্যাংয়ের-দুই-গ্রুপের-সংঘর্ষ

 

তিনি আরো জানান, গ্রেফতারকৃতরা এলাকায় ত্রাস ও আতংক সৃষ্টিসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। দেশীয় অস্ত্রসহ তাদেরকে গ্রেফতারের বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url